রোজদিন ডেস্ক :
আজ সকালে সল্টলেকের এ ই ব্লকে বন্ধ ঘর থেকে এক বয়স্ক দম্পতির মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁদের পুত্র বারবার ফোন করে সাড়া না পেয়ে প্রতিবেশীদের জানান। তাঁরাও সাড়া না পেয়ে চিন্তায় পড়েন। খবর দেওয়া হয় পুলিশে। তারা এসে বন্ধ ঘর থেকে সজল কুন্ডু ও রঞ্জনা কুন্ডুর নিথর দেহ উদ্ধার করেন। তাঁরা বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Be the first to comment