আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হল নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে নথি যাচাইকরণ প্রক্রিয়া

Spread the love

প্রতিবেদন: আজ বৃহস্পতিবার ৩০ জুলাই থেকে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে যোগ্য প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেধা তালিকায় থাকা প্রার্থীদের নির্দিষ্ট দিনে বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শংসাপত্রের অরিজিনাল নথি নিয়ে উপস্থিত হতে হবে। আইনি পরামর্শ মেনেই এই সমস্ত তারিখ নির্ধারণ করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপও আইনি পরামর্শ অনুযায়ীই নেওয়া হবে। এদিকে অনেকেরই ভেরিফিকেশনে ডাক পড়েছে ৩১ অগাস্টের পর। সেক্ষেত্রে সেপ্টেম্বরে ভেরিফিকেশন হওয়া শিক্ষকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার কী হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। প্রসঙ্গত, চাকরি যাওয়া প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে শীর্ষ আদালতের নির্দেশেই যোগ্যদের চাকরির মেয়াদ চলতি বছরের ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল। ফলে ওই তারিখ পর্যন্তই তারা বেতন পাবেন। তাদের মধ্যে যারা এই নতুন পদ্ধতিতে ডাক পাচ্ছেন অগাস্টের পর সেক্ষেত্রে তাদের বেতনের ভবিষ্যত কী তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*