এক টেবিলে ভোজন সারছেন নাড্ডা, শত্রুঘ্ন সিনহারা, জল্পনা তুঙ্গে

Spread the love

রোজদিন ডেস্ক :
সংসদ ভবনে এক টেবিলে জে পি নাড্ডার সঙ্গে ভোজন সারছেন শত্রুঘ্ন সিনহা, সৌগত রায় রা! সঙ্গে চলছে কথাও। গতকাল সন্ধ্যার এই ছবি সামনে আসতে জল্পনা শুরু রাজনৈতিক মহলে। তবে কি ফের ধস মমতাপন্থী শিবিরে?
যদিও এই নিয়ে কোন পক্ষই কিছু বলেননি।
রাজ্যে ক্ষমতা হারানোর পর ক্রমেই কোণঠাসা হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। একদা ঘনিষ্ঠ প্রায় সকলেই যোগ দিয়েছেন তাঁর বিরোধী শিবিরে। কুড়ি সাংসদ যোগ দিয়েছেন অনামী এন সি পি আই দলে। আমন্ত্রিত হয়ে অংশ নিয়েছেন এনডিএ বৈঠকে। রাজ্যেও নির্বাচিত বিধায়কদের সিংহ ভাগই চলে গেছেন ঋতব্রত শিবিরে।
এবার দিল্লির এই বৈঠকের ছবি ফের জল্পনা উসকে দিল বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*