কয়েক লক্ষ টাকা প্রতারণা, টাকা চাইতে গিয়ে পান প্রাণনাশের হুমকি, অভিনেতা সোহমের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হুগলির ব্যবসায়ী

Spread the love

প্রতিবেদন: ছবি করার নামে প্রতারণার অভিযোগ। আরও অভিযোগ, চুক্তি ভেঙে ছবির পুরো লভ্যাংশই আত্মসাৎ করেন প্রাক্তন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। নিজের অংশীদারির টাকা চাইতে গিয়ে অভিনেতার সহকারির কাছে থেকে জোটে প্রাণনাশের হুমকি। এই পরিস্থিতিতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েন হুগলির ব্যবসায়ী তথা সোনম মুভিজ-এর কর্ণধার শেখ শাহিদ ইমাম। ওপায় না দেখে এবার টাকা উদ্ধারে পুলিশের দ্বারস্থ হলেন তিনি। দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানায় সোহম চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।হুগলির আরামবাগের বাসিন্দা শেখ শাহিদ ইমামের দাবি, ২০২১ সালে সোহমের সঙ্গে তাঁর একটি ছবি তৈরির জন্য চুক্তি হয়। তিনি ৬৮ লক্ষ টাকা দেন। ছবির নাম ছিল ‘মানিকজোড়’। পরে নাম পরিবর্তন করে হয় ‘পাকা দেখা’। ছবিটি মুক্তি পায় এবং ভালো ব্যবসাও করে। কিন্তু চুক্তিমতো সোহম তাকে লাভের অংশ না দিয়ে ঘোরাতে থাকেন। এর মধ্যে একদিন সোহমের সহকারীর কাছে টাকা চাইতে গেলে তিনি শাহিদকে প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ। পরে সোহমের সঙ্গে যোগাযোগ করলে তিনি সরাসরি টাকা দিতে অস্বীকার করেন। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন। গত জুন মাসেও সোহমের বিরুদ্ধে একই ধরনের আরও একটি অভিযোগ দায়ের হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*