রোজদিন ডেস্ক: প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কেন্দ্রর আনা কঠোর বিল বৃহস্পতিবার রাজ্যসভাতেও গৃহীত হয়। রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ভিডিও বার্তায় বলেন,দেশের পরীক্ষা পদ্ধতি কে বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ভাবেই তাঁর সরকার ধীরে ধীরে বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে যাবে।
প্রশ্নফাঁস সংক্রান্ত অপরাধে এবার কঠোর শাস্তি র নিদান দিয়েছে সরকার।
সংদদের উভয় কক্ষে গৃহীত হওয়ার পর রাষ্ট্র পতির অনুমোদন মিললেই তা আইনে পরিণত হয়ে যাবে। এই আইন কার্যকর হলে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ইতি পড়বে বলে কেন্দ্রর দৃঢ ধারণা।
View this post on Instagram
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় আরও জানান, দেশের পরীক্ষা পদ্ধতি কে নির্ভর যোগ্য করতে তাঁরা একের পর এক ব্যবস্থা নিয়েছেন। টাস্ক ফোর্স গঠন থেকে আরম্ভ করে ফাস্ট ট্র্যাক আদালত করা হয়েছে। গত কয়েক দশক ধরে প্রত্যেক রাজ্য, কেন্দ্র শাসিত অঞ্চলে এই প্রশ্ন ফাঁসের সমস্যা হচ্ছে। এতে পড়ুয়া দের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে বলে প্রধানমন্ত্রী উদ্বেগ ব্যক্ত করেন। বলেন, দেশব্যাপী , রাজ্য ও কেন্দ্রর শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন অনিবার্য। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার আবশ্যক হয়ে পড়েছে।
যারা এই সব প্রশ্ন ফাঁস করছে, তাদের কোন ভাবে বরদাস্ত করা হবে না বলে তিনি দৃঢ ভাবে জানিয়ে দেন।

Be the first to comment