রাজ্যে দলবদলের রাজনীতি এনেছেন “সাপুড়ে “মমতা, এতেই ঘায়েল নিজেই, তোপ অধীর চৌধুরী র

Spread the love

রোজদিন ডেস্ক: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্ম ই কংগ্রেসের গর্ভে, আর ক্ষমতায় এসে উনি কংগ্রেস নিধন যজ্ঞ করলেন বলে বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী বৃহস্পতিবার মন্তব্য করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী কে একের পর এক তোপ দাগেন তিনি। বলেন, এখানে বিরোধী রাজনীতি ছিল, কিন্তু দলবদলের রাজনীতি ছিল না। ক্ষমতায় এসে মমতা ই তা নিয়ে এসেছেন।। চোরাশিকারী যেমন ভাবে চোরা গোপ্তা শিকার করে, উনি ও তেমন ভয়, টাকার লোভ দেখিয়ে দল ভাঙিয়ে ছেন। কথায় আছে, সাপুড়ে সাপের খেলা দেখায়, তার কামড়েই মরে! উনি ও যে দলবদলের খেলা, রাজনীতি এখানে শুরু করেছেন, নির্বাচনে পরাজয়ের পর নিজের দল ই আর রাখতে পারছেন না!

প্রাক্তন মুখ্যমন্ত্রী কে তীব্র আক্রমণ করে অধীর চৌধুরী বলেন, ওঁকে কেউ যখন চিনতো না, কংগ্রেস ওঁকে যাদবপুরে সোমনাথ চ্যাটার্জি র বিরুদ্ধে প্রার্থী করেছিল।।ইন্দিরা গান্ধী র মৃত্যুর সহানুভূতির হাওয়ায় উনি জিতে গেছিলেন।। রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, প্রণব মুখার্জি র সহায়তায় উনি প্রতিষ্ঠা পেয়েছিলেন, ওঁরা সব রকম ভাবে ওঁকে সহায়তা করেছিলেন, আর উনি ই পরে বলতেন, কংগ্রেসে ছিলেন এতে ওঁর লজ্জা হয়! ওঁর যা হয়েছে, সব ই কংগ্রেসের জন্য। যে ২১ জুলাই নিয়ে ওঁর এত কথা, তখন কি উনি তৃণমূলে ছিলেন বলে প্রশ্ন তোলেন অধীর চৌধুরী।
এইদিন দিল্লিতে সাংসদ কল্যাণ ব্যানার্জির সঙ্গে কংগ্রেসের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর আলাপচারিতা নিয়ে প্রশ্নে এই সব বলেন তিনি। তোপ দাগেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*