- ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিবসে সমাজমাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় লেখক সমরেশ বসু-র জন্মদিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
- তুষারপাতের পূর্বাভাস থাকায় ২৫ ডিসেম্বরের আগে থেকেই পাহাড়ে উপচে পড়ছে পর্যটকদের ভিড়। ৬০ শতাংশেরও বেশি হোটেল বুকিং হয়ে গিয়েছে। বহুদিন পরে পর্যটন ব্যবসায়ীদের মুখেও চওড়া হাসি।
- শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে বুধবার ধাক্কা মারে একটি ট্রাক। মৃত্যু হয় চালক ও ভোলানাথের ছেলের। গুরুতর আহত ভোলানাথ। সেই দুর্ঘটনায় দায়ী ট্রাকটির ফরেন্সিক পরীক্ষা হবে আজ।
- পাকিস্তানের হ্যান্ডলারদের তথ্য দেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল অরুণাচল প্রদেশের পুলিশ। তাদের গ্রেপ্তার করে ইটানগর এলাকার পুলিশ। ওই দু’জন সেই রাজ্যের সীমান্তে সেনাবাহিনীর চলাচল এবং সেনার বিভিন্ন ক্যাম্প নিয়ে পাকিস্তানে তথ্য সরবরাহ করছিলেন বলে অভিযোগ।
- বহুতলে বুথ করতে হবে এমন নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। তবে দু’টি জায়গা থেকে মাত্র রিপোর্ট জমা পড়েছিল। বাকি আর কোনও জায়গা থেকেই কোনও তথ্য দিতে পারেনি জেলাশাসকরা। তাঁদের বক্তব্য, বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের আপত্তি রয়েছে। একই সঙ্গে যাঁরা বহুতলের বাসিন্দা রয়েছেন তাঁরাও চাইছেন না তাঁদের আবাসনে এমন ভোটগ্রহণ কেন্দ্র হোক। এই কারণেই কোথাও বুথ করা যাচ্ছে না বলে জানান ডিইওরা।
- গোয়ার নাইটক্লাবে আগুন লাগার খবর পাওয়ার পরেই দেশ ছেড়ে ফুকেট পালিয়েছিলেন লুথরা ভাইয়েরা। বুধবার আগাম জামিনের আর্জি বাতিল হয়ে যায়। তার মধ্যেই সৌরভ লুথরা এবং গৌরব লুথরার পাসপোর্ট সাসপেন্ড করে গোয়া পুলিশ।
- পথ দুর্ঘটনায় মৃত্যু হলো চার পুলিশ আধিকারিকের। মৃতরা সকলেই বম্ব ডিসপোজাল এবং ডগ স্কোয়াড বিভাগের কর্মী। নিজেদের দপ্তরের গাড়িতেই ফিরছিলেন ওই পুলিশ কর্মীরা। একটি ট্রাকের সঙ্গে ওই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তাঁদের। বুধবার এই দুর্ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়।
- কর্নাটকের পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হলো চারটি বাঘের শাবকের। গত মাসেই উদ্ধার করা হয়েছিল ওই শাবকগুলিকে। ভাইরাল সংক্রমণের কারণেই ওই বাঘের ছানাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে সন্দেহ করছেন বন দপ্তরের আধিকারিকরা।
- ১০ লক্ষ মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮ কোটি ৮০ লক্ষ টাকারও বেশি দিলেই হাতেহাতে আমেরিকায় থাকার অনুমতি। ভারতীয় সময় বুধবার ভোরে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘ট্রাম্প গোল্ড কার্ড’ ইমিগ্রেশন প্ল্যান।
- রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের সবথেকে বড় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। গোটা মার্কেটেই ছড়িয়ে পড়েছে আগুন। ঘটনায় কমপক্ষে মৃত এক।

Be the first to comment