রোজদিন ডেস্ক : আজ ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার শ্রী শ্রী সারদা মায়ের পূণ্য জন্মতিথি। এই উপলক্ষে তাঁর উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় বিনম্র শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বাগবাজারে মায়ের বাড়ি সংস্কার ও মায়ের স্মৃতি বিজড়িত অন্যান্য জায়গায় রাজ্য সরকার যে সব উন্নয়নমূলক কাজ করেছেন তাও ওই পোস্টে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন—
“শ্রীশ্রী মা সারদার পুণ্য জন্মতিথিতে তাঁকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।
তিনি আমাদের কাছে পবিত্রতা, সহনশীলতা এবং মাতৃত্বের এক জীবন্ত প্রতীক।
আমরা গর্বিত, আমাদের সরকার বাগবাজারে তাঁর স্মৃতি বিজড়িত ভবনের আমূল সংস্কার করতে পেরেছে। শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভূমি কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও মিশনের যে কেন্দ্র আছে, সেখানে আমাদের উদ্যোগে একটি অতিথিশালা (সঙ্গে প্রসাদ বিতরণ কেন্দ্র), একটি ওপেন পার্কিং জোন সহ নানা কাজ করে দেওয়া হচ্ছে।”
এদিন একই সঙ্গে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও সাহিত্যিক সমরেশ বসুর জন্মদিনে তাঁদের শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেন। এছাড়াও কৃতী বাঙালি ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী পণ্ডিত রবিশঙ্করের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানান। মুখ্যমন্ত্রীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁদের শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

Be the first to comment