দশে দশ

Spread the love
  1. মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়ো বিজ্ঞাপনের বিষয়ে রাজ্যবাসীকে সতর্ক করল পশ্চিমবঙ্গ পুলিশ। মুখ্যমন্ত্রীর নাম এবং ছবি ব্যবহার করে প্রতারকরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এই ধরনের ভুয়ো বিজ্ঞাপন এবং ভিডিয়ো ছড়াচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সেই সব পোস্টে সহজে ঋণ দেওয়ার কথা জানানো হচ্ছে প্রতারকদের তরফে। কিন্তু এই ধরনের কোনও প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকারের তরফে করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
  2. উন্নাও ধর্ষণকাণ্ডে CBI-এর মামলার শুনানি ২৯ ডিসেম্বর। অভিযুক্তদের হয়ে কোর্টে জোর লড়াই। তদন্তকারী অফিসারের বিরুদ্ধে সিবিআইয়ের কাছেই নালিশ নির্যাতিতার পরিবারের।
  3. কংগ্রেসের ১৪০ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান শুরু হয়েছে ইন্দিরা ভবনে। উপস্থিত হয়েছেন পার্লামেন্টারি পার্টি চেয়ারপার্সন সনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রয়েছেন সাংসদ শশী থারুর, দিগ্বিজয় সিংও।
  4. বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের
    ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে’। ‘তারপর প্রমাণ হবে তোমরা কোন দেশ থেকে এসেছ’। ‘আমরা কোন দেশি তা কে প্রমাণ করবে, যাদের হাতে খাতাকলম, তারাই তো বাংলাদেশি’। ‘ভোটার তালিকায় নাম না উঠলে ফ্রিজ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট’
  5. SIR করতে এলে হাত কাটার হুমকি দিয়েছিলেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক
    ‘হাত কাটতে এলে সর্বভারতীয় দল বিজেপি কি চুড়ি পরে গান করবে?’
    ‘বিজেপি মারামারি করে না, কিন্তু হাতে কাঁচা বাঁশ উঠলে পাল্টে যাবে ইতিহাস’
    আরামবাগের সভা থেকে তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে হুমকি সুকান্তর
  6. দক্ষিণ দিনাজপুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নতুন কমিটি নিয়ে অসন্তোষ। অভিষেক ভার্চুয়াল বৈঠকের পর দুই গোষ্ঠীর বচসা, হাতাহাতি।
  7.  আসানসোল থেকে সীতামারহি যাওয়ার পথে মালগাড়ির ১৯টি বগি বেলাইন হয়ে যায়। সিমুলতলা স্টেশনের কাছে শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে।
  8. রবিবার শ্রীকাণ্ডাপুরমের কাছে ট্রাক উল্টে মৃত্যু হলো দুই পরিযায়ী শ্রমিকের। গুরুতর জখম ১৩ জন।
  9. বারুইপুর পুলিশ জেলার ক্যানিং থানার ক্যানিং পুলিশ কোয়ার্টারের মধ্য থেকেই উদ্ধার হয়েছে ২২ বছরের গুলজান পারভিন মোল্লা ওরফে রেশমির দেহ।  থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের পরিবারের।
  10. কিয়েভে একের পর এক মিসাইল হামলা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই নিয়ে তাঁকে ‘এ ম্যান অফ ওয়ার’ বলে কটাক্ষ করলেন জ়েলেনস্কি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*