শুনানি শুরু হতেই সিইও দফতরে বাড়তি নিরাপত্তা

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর–এর শুনানি শুরুর প্রথম দিনেই রাজ্যের সিইও দফতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হল। বিএলও সংগঠনের টানা বিক্ষোভ ও উত্তেজনার প্রেক্ষিতে গত সপ্তাহেই সিইও দফতরের নিরাপত্তা বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। শনিবার সেই সিদ্ধান্ত কার্যকর হল। এসআইআর ঘোষণার পর থেকে কাজের চাপ-সহ একাধিক দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদে নামেন বিএলও-রা। কলকাতায় সিইও দফতরের বাইরে অবস্থান-বিক্ষোভে বসে বিএলও অধিকার রক্ষা কমিটি। খসড়া তালিকা প্রকাশের দিন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে দফতরের ভিতরে ঢোকার চেষ্টা হলে সিইও দফতরের বাইরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। সেই ঘটনার পর দফতরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। প্রশাসনিকমহলের খবর, শনিবার থেকে সিইও দফতরে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রতিদিন কেন্দ্রীয় বাহিনীর চার থেকে পাঁচ জনের একাধিক দল দায়িত্বে থাকবে। সব মিলিয়ে এক সেকশন বাহিনী মোতায়েন করা হচ্ছ। নিরাপত্তার দায়িত্ব মূলত সিআইএসএফ জওয়ানদের হাতে থাকছে। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তায় সাধারণত ৮ থেকে ১১ জন জওয়ানের সঙ্গে অন্তত ১ থেকে সর্বোচ্চ ২ জন কম্যান্ডোও থাকে। একই সঙ্গে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল-এর ব্যক্তিগত নিরাপত্তাও বাড়ানো হচ্ছে।তাঁকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ার বিষয়টি বিবেচনাধীন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*