- বৃহস্পতিবার দুপুর ২টো পর্যন্ত মুলতুবি লোকসভার অধিবেশন। বুধবার লোকসভায় পাশ হয়েছে প্রশ্নফাঁসরোধী বিল। আজ তা রাজ্যসভায় পেশ হবে। আলোচনায় অংশ নিতে পারেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
- রাজ্যসভায় প্রশ্নের উত্তরে ২০১৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত তথ্য তুলে ধরা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। রিপোর্টে জানানো হয়েছে, ২০১৮ সালে দেশে মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যা ছিল ১২৬। ২০২৩ সালে দেশে ৪৮৬ টি হামলার ঘটনা ঘটেছিল। এই হামলায় ১০৭ জন সাধারণ মানুষ এবং ৩২ জন নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়। ২০২৬ সালের মার্চ মাস থেকেই এই সংখ্যা শূন্য।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কন্যাশ্রী প্রকল্পে নাম বদল করে রাখা হয়েছে কন্যা-রত্ন। অন্যদিকে, সবুজ-সাথী প্রকল্পের নাম হয়েছে সারথি।
- কয়েক লক্ষ টাকা প্রতারণা, টাকা চাইতে গিয়ে পান প্রাণনাশের হুমকি, অভিনেতা সোহমের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হুগলির ব্যবসায়ী
- মিনার মণ্ডল-এর বাড়ি থেকে বৃহস্পতির সকালে টাকার পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কোটি ৫০ লক্ষতে। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে ১৫ কেজির সোনাও। যার আনুমানিক বাজার মূল্য ৫০ কোটি।
- ধানবাদে কয়লা পাচার মামলায় বড় সাফল্য ইডি-র। বেআইনি কয়লা পাচার এবং কালো টাকা কারবারের অভিযোগে ধানবাদের ৩১টি জায়গায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির এই অভিযানেই প্রায় ৫০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
- কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং স্থানীয় ভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।
- থাইল্যান্ডে তিন ভারতীয়কে অপহরণ করে নির্যাতনের অভিযোগে ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতেরা সকলেই ভারতীয়।
- গ্রিসের ক্রিট দ্বীপে আগুন নেভাতে গিয়ে তিনজন দমকলকর্মী মারা গিয়েছেন।
- জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩। মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিউশু দ্বীপের কুমামোতো এলাকায় ভূমিকম্প হয়।

Be the first to comment