স্বাস্থ্য দফতরে বদলি নীতি কড়া হচ্ছে

Spread the love

রোজদিন ডেস্ক : 
পালাবদলের পর রাজ্যে স্বাস্থ্য দফতরে বদলি নীতি কড়া হচ্ছে। এই মর্মে স্বাস্থ্য দফতর নির্দেশিকা জারি করেছে। এর নির্যাস হল, সাধারণ নিয়মে কোনও আধিকারিক, কর্মী নিজের জেলায় পোস্টিং পাবেন না। একমাত্র অবসরের দু-বছর আগে তা বিবেচনা করা যেতে পারে। প্রতি তিন বছর অন্তর আধিকারিকদের বদলি হতেই হবে, কোন ভাবেই তাঁরা একই পদে চার বছরের বেশি থাকতে পারবেন না।
স্বাস্থ্য প্রশাসনে দক্ষতা, স্বচ্ছতা, দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
আর্থিক বিষয়ে কর্মরত, যেমন কর, রাজস্ব আদায় ইত্যাদি ক্ষেত্রে কর্মী, আধিকারিক দের প্রতি দু-বছরের বেশি এক পদে রাখা যাবে না।
তবে প্রশাসনিক বা বিশেষ মানবিক পরিস্থিতিতে এই সব নিয়ম শিথিল করা যাবে।
দীর্ঘদিন একই জায়গায়, এক ই পদে কাজ করলে নানা ধরনের অনিয়ম রুখতে এই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সরকারি সূত্রে জানা যায়।
উল্লেখ্য, প্রাক্তন সরকারের আমলে স্বাস্থ্য প্রশাসনে নানা দুর্নীতি, অনিয়ম, গাফিলতির অভিযোগ উঠেছিল।এবার তা কড়া হাতে রুখতে চায় নতুন সরকার, এমনই মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*