দশে দশ

Spread the love
  1. আমেরিকার রক্তচক্ষু এবং শুল্ক যুদ্ধের হুমকিকে তোয়াক্কা না করে বড় কূটনৈতিক চাল ভারতের। শুক্রবার ভেনেজ়ুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। মোদী স্পষ্ট জানিয়েছেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করতে এবং ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।  রাশিয়ার পরে এ বার ভেনেজ়ুয়েলার সঙ্গে এই ঘনিষ্ঠতা আগামী দিনে ভারতের তেল আমদানির সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
  2. বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ দিন কর্মী সম্মেলনে যোগ দিতে চলেছেন তিনি। প্রথম কর্মী সম্মেলন হবে ব্যারাকপুরে। এর পরে তিনি যাবেন শিলিগুড়ি। এয়ারফোর্স মাঠে একটি দলীয় কর্মী সম্মেলনে যোগ দেওয়ার কথা তাঁর।
  3. পাক-অধিকৃত কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেছে জম্মু-কাশ্মীরের আদালত। একটি মামলার রায় দিতে গিয়ে এই কথা জানিয়েছে আদালত। পাকিস্তান ওই অঞ্চল অবৈধ ভাবে দখল করে আছে বলেও জানিয়েছে আদালত।
  4.  শুক্রবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের সাম্বার রামগড় সেক্টরে একটি ড্রোন দেখতে পাওয়া গিয়েছে খবর।  জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ড্রোন অনুপ্রবেশের খবর পাওয়ার পরেই এলাকা জুড়ে তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী।
  5. সময়সীমার আগেই বস্তার অঞ্চল মাওবাদী মুক্ত হবে বলে আশা ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই-র। শুক্রবারই ছত্তিসগড়ের সুকমায় আত্মসমর্পণ করেছেন চার জন মাওবাদী নেতা। তার পরেই এই দাবি করেছেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী।
  6. শনিবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করতে চলেছেন সুনেত্রা পাওয়ার। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ শুক্রবার জানান, এই সিদ্ধান্তের পাশে রয়েছেন তিনি।
  7. রাজ্য পুলিশের হাত থেকে এ বার বেলডাঙা কাণ্ডের তদন্তের রাশ গেল জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA-র হাতে।
  8. শনিবার  ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
  9. গার্ডেনরিচের পাম্পিং স্টেশন ও পাইপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ৩১ জানুয়ারি, শনিবার দক্ষিণ কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা।  ১ ফেব্রুয়ারি সকাল থেকে ফের পানীয় জল সরবরাহ স্বাভাবিক হবে।
  10. দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানার মাধবপুর এলাকায় শুক্রবার গভীর রাতে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ। এতে মৃত্যু হয় দুই বাইক চালকের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*