১০টা

Spread the love
  1. গোটা রাজ্যব্যাপী ২০ হাজার পথশ্রী এবং ৩০ কিলোমিটার রাস্তাশ্রীর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলান্যাসের সঙ্গে সঙ্গে গাবতলা ময়দান থেকে পথশ্রী এবং রাস্তাশ্রীর ট্যাবলোর উদ্বোধনও করলেন মুখ্যমন্ত্রী। নদিয়া জেলায় ৮০৮ কিলোমিটার গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলের ১৬৭ কিলোমিটার রাস্তার শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী।
  2. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলা থেকে কাউকে তাড়ালে কী করে ফিরিয়ে আনতে হয় আমরা জানি। বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না। বিজেপি একটা হ্যাংলা পার্টি। বিজেপির দুটো কানই নেই। দেশের লোক কী বলে, শোনেও না শুনতেও চায় না। বাংলা জানে না এ দিকে পশ্চিমবঙ্গ দখলের কথা ভাবছে।’
  3. অমিত শাহকে নাম করে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন,‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভয়ঙ্কর। ওঁর দু-চোখ দেখলেই বোঝা যায় ভয়াবহ। এক চোখে দুর্যোধন ও অপর চোখে দুঃশাসন।’
  4. চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। রায়গঞ্জ নয়, অনিকেতকে পোস্টিং দিতে হবে আরজি কর হাসপাতালেই, রায় সুপ্রিম কোর্টের। দুই সপ্তাহের মধ্যে আরজি কর হাসপাতালেই পোস্টিং দিতে হবে অনিকেতকে, নির্দেশ আদালতের।
  5. ছ’টি রাজ্যে SIR-এর সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন। তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, আন্দামান ও নিকোবর এবং উত্তরপ্রদেশে সময়সীমা বাড়ানো হয়েছে। এর মধ্যে তামিলনাড়ু ও গুজরাটে এনিউমরেশন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত এবং মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, আন্দামান ও নিকোবরে এনিউমারেশন চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। উত্তরপ্রদেশে এনিউমারেশন চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।
  6. এনিউমারেশন পর্বের শেষ দিন আজ, ১১ ডিসেম্বর। শেষবেলাতেও BLO অ্যাপে নতুন অপশনের সংযোজন জাতীয় নির্বাচন কমিশনের। বুধবার ‘Upload BLO-BLA MOM’ অপশন যুক্ত হওয়ার পরে এ বার এল ‘Re-verify logical discrepancies’। এ দিন সকাল থেকে BLO-রা অ্যাপ খোলা মাত্রই তাঁদের চোখের সামনে ভেসে উঠছে এই অপশন।
  7. অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্তের কাছে হায়ুলিয়াং–চাগলাগাম রাস্তায় বড়সড় দুর্ঘটনা। বৃহস্পতিবার ২১ জন শ্রমিককে নিয়ে একটি ট্রাক গভীর খাদে পড়ে যায়। প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অন্তত ১৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
  8. গোয়া নাইট ক্লাবকাণ্ডে অভিযুক্ত ক্লাব মালিক সৌরভ এবং গৌরব লুথরাকে আটক করা হয়েছে ফুকেটে। হোটেল থেকেই আটক দুই ভাই। আজই তাঁদের দেশে ফেরানো হতে পারে বলে জানানো হলো কোর্টে। অন্যদিকে, তাঁদের ধৃত পার্টনার অজয় গুপ্তাকে সাতদিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত।
  9. হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন সৌমিত্র ঘোষ।পূর্বতন চেয়ারম্যান অমিত রায় দলের নির্দেশে পদত্যাগ করার পঁচিশ দিন পর নতুন চেয়ারম্যান পেল চুঁচুড়া।
  10. হাওড়া ডোমজুড় থানা অন্তর্গত মতিঝিল এলাকায় ব্যাটারি চালিত গাড়ি তৈরি করার কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন।

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*