ইন্ডিগো, চরম ক্ষতিগ্রস্তদের অতিরিক্ত দশ হাজার টাকা দেবে সংস্থা

Spread the love

রোজদিন ডেস্ক :
গত সপ্তাহ থেকে চলা ইন্ডিগো বিমান সংস্থার পরিষেবা আজও পুরো স্বাভাবিক হয়নি। আজও বেঙ্গালুরু সহ একাধিক রাজ্যে কিছু উড়ান বাতিল হয়েছে।
সংস্থার সিইও পিটার এলবার্স ডিজিসিএ আধিকারিকদের সঙ্গে দেখা করেন। আগামীকালও তিনি ওখানে যাবেন বলে জানা যায়।
ইন্ডিগোর পরিষেবা বিপর্যস্তর প্রেক্ষিতে সংস্থা যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিয়েছে। খুব ক্ষতিগ্রস্ত যাত্রীদের এই টাকা ছাড়াও অতিরিক্ত দশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইন্ডিগো কর্তৃপক্ষ।
সংস্থার দাবি, পরিষেবা এখন অনেক স্বাভাবিক হয়েছে। আজ ১৯৫০ টি উড়ান পরিষেবা দিয়েছে তারা৷ প্রায় তিন লক্ষ যাত্রীকে নিয়ে উড়ান যাতায়াত করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*