রোজদিন ডেস্ক : পাঁচ বছর আগের দিল্লি হিংসা মামলায় গ্রেফতার হওয়া উমর খালিদের দু সপ্তাহের অন্তবর্তী জামিন মঞ্জুর করলো দিল্লির এক আদালত। চলতি মাসে তাঁর বোনের বিয়ে উপলক্ষে অন্তবর্তী জামিনের আবেদন করেছিলেন তিনি। অতিরিক্ত সেশন বিচারক সমীর বাজপেয়ী আগামী ১৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর অবধি তাঁর জামিন মঞ্জুর করেছেন। তাঁকে ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড দিতে হবে।
এই সময়কালে উমর খলিদ সমাজমাধ্যম ব্যবহার করতে পারবেন না। তিনি শুধু মাত্র পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবেন বলে বিচারক নির্দেশ দিয়েছেন। এই সময়কালে তিনি কোন সাক্ষীর সঙ্গে দেখা করতে পারবেন না৷ তদন্তকারী আধিকারিককে তাঁর মোবাইল নম্বর দিতে হবে।
গত বছরও এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে উমর খালিদ সাত দিনের অন্তবর্তী জামিন পেয়েছিলেন।
দীর্ঘদিন বিনা বিচারে আটক থাকলেও তাঁর জামিনের আবেদন বারবার আদালতে খারিজ হয়ে গেছে।

Be the first to comment