শীর্ষ আদালতেও স্বস্তি চিকিৎসক অনিকেত মাহাতোর

Spread the love

রোজদিন ডেস্ক : অভয়ার বিচারের দাবিতে লাগাতার আন্দোলনে অগ্রণী ভূমিকা ছিল তাঁর। আন্দোলন স্তিমিত হওয়ার পর চিকিৎসক অনিকেত মাহাতোকে আর জি কর হাসপাতাল থেকে বদলি করে স্বাস্থ্য দফতর। প্রতিবাদে তিনি আদালতে যান। কলকাতা উচ্চ আদালতের বিচারপতি বিশ্বজিৎ বসু তাঁকে আর জি করেই পোস্টিং দেওয়ার নির্দেশ দিলেও রাজ্য তা না মেনে ডিভিশন বেঞ্চে যায়। সেখানেও একক বেঞ্চের রায় বহাল থাকলে শীর্ষ আদালতে যায়।
আজ শীর্ষ আদালতের বিচারপতি জে কে মাহেশ্বরীও বিচারপতি বিজয় বিশ্নোই এর বেঞ্চ ও কলকাতা উচ্চ আদালতের রায় বহাল রেখেছেন।
তাঁকে দু সপ্তাহের মধ্যে আর জি কর হাসপাতালে পোস্টিং দিতে বলা হয়েছে।
উচ্চ আদালতের বিচারপতি বিশ্বজিৎ বসু আগামী সোমবার রাজ্যকে শীর্ষ আদালতের নির্দেশের প্রতিলিপি আনার নির্দেশ দিয়েছেন। তা দেখে তিনি রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার কথা বিবেচনা করবেন বলে জানা যায়।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার বহু ক্ষেত্রে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে গেছে রাজ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*