ছাব্বিশের ভোট, সমন্বয় বৈঠক সারল কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে সমন্বয় বৈঠক করল কমিশন। বৃহস্পতিবার কলকাতায় সিইও দফতরে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাগুলির মোট ২৫টি দপ্তরের কর্তারা হাজির ছিলেন। রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, বিএসএফ, এসএসবি, সিআইএসএফ এবং আরপিএফ-এর উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি ছিলেন কলকাতার ইডি দফতরের বিশেষ ডিরেক্টরকেও। সিইও মনোজকুমার আগরওয়াল আধিকারিকদের কাছ থেকে প্রাক-নির্বাচনী তথ্য সংগ্রহ করেন। সিইও দফতর সূত্রে জানানো হয়েছে, এটি রুটিন সমন্বয় বৈঠক হলেও আসন্ন ভোটের প্রেক্ষিতে পরিস্থিতির আগাম মূল্যায়ন করতেই এদিন বিস্তৃত আলোচনা হয়েছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি ঠিক কোথায় দাঁড়িয়ে, কোথাও অতিরিক্ত নজরদারি বা সতর্কতার প্রয়োজন আছে কি না, তা বিবেচনা করে কমিশন ভবিষ্যৎ পদক্ষেপ নেবে। নির্বাচনের আগে এমন সমন্বয় বৈঠক থেকেই যে তথ্য পাওয়া যায়, তার ভিত্তিতেই ভোটের সময় নিরাপত্তা ও নজরদারির কৌশল নির্ধারণ করে কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*