১০টা

Spread the love
  1. শুক্রবার পুরুলিয়ায় সুখেনের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  2. বৃহস্পতিবার দুপুরের বিমানে দিল্লি থেকে কলকাতায় এলেন আইএএস অফিসার আর প্রসন্ন ও নীরজ কুমার নামে দুই অবজার্ভার। তারা মূলত ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ করবেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
  3. শুক্রবার সকাল ১১টা থেকে রাজ্যের সব জেলাশাসক ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নিয়ে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। ভার্চুয়ালি এই বৈঠক হবে বলে কমিশন সূত্রে খবর।
  4. পলাশি থেকে রেজিনগর পর্যন্ত ২২ কিলোমিটার পদযাত্রা হুমায়ুন কবীরের। মুর্শিদাবাদের পর এ বার বাবরি যাত্রা শুরু হলো নদিয়ার পলাশী থেকে। প্রায় ২২ কিলোমিটার রাস্তা বাইক র‍্যালির মধ্যে দিয়ে শুরু হয় এই বাবরি যাত্রা।
  5. বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারকে দিনের আলোয় অপহরণ করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
  6. মনোজ বাজপেয়ী অভিনীত ‘ঘুষখোর পণ্ডিত’ সিনেমার নাম নিয়ে বিতর্ক গড়ায় সুপ্রিম কোর্টেও। এ দিন সিনেমার নাম পরিবর্তন নিয়ে বড় নির্দেশ শীর্ষ আদালতের। নির্মাতাকে আদালত জানায়, নাম পরিবর্তন না করলে সিনেমা রিলিজ় করা যাবে না। কারণ এই নাম আদর্শবিরুদ্ধ।
  7. বোলপুরে বনধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি। বৃহস্পতিবার বোলপুরের চিত্রা মোড়ের ঘটনা।
  8. সল্টলেক মহিষবাথান বারোকপাট এলাকায় অগ্নিকাণ্ডে পুরো ভস্মীভূত হয়ে যায় কাঠের দোকান ও তার আশেপাশের আরও কয়েকটি দোকান।
  9. পুলিশের জালে তামাক ব্যবসায়ীর ছেলে শিবম মিশ্র। কানপুরের গোয়ালটোলির ভিআইপি রোডে বেপরোয়া ল্যাম্বরগিনির ধাক্কায় আহত হয়েছিলেন অন্তত ছ’জন।
  10. নিপা ভাইরাস আক্রান্ত মহিলা নার্সের মৃত্যু। বৃহস্পতিবার বিকেলে বারাসতের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ভেন্টিলেশন থেকে বেরিয়েছিলেন জানুয়ারির শেষে। তবে নানা সমস্যায় ভুগছিলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*