রোজদিন ডেস্ক : বাংলাদেশের আমজনতা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রত্যাখ্যান করেছেন বলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জানান। তিনি এই নির্বাচন বাতিলের দাবি করে বলেন,আওয়ামী লিগকে এই ভোটে লড়তে না দেওয়ায় দেশের মানুষ ভোটদানে অনীহা দেখিয়েছেন। তিনি এই নির্বাচন বাতিল করে বর্তমান অন্তর্বতী সরকারকে সরিয়ে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার গঠনের দাবিও তুলেছেন।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার অভিযোগ, মহম্মদ ইউনুস নির্বাচনকে সুপরিকল্পিত প্রহসনে পরিণত করেছেন। গতকাল সন্ধ্যার পরই ভোটকেন্দ্র দখল হয়ে যায়। প্রচুর টাকাও ছড়ানো হয়।
আওয়ামী লিগের সমর্থক, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর গত কয়েকদিন ধরেই হামলা চালানো হয়েছে বলে তিনি জানান৷
অন্যদিকে ভারত বাংলাদেশের নির্ভাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে।
আজ বিদেশ দফতরের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, তাঁরা অবাধ, সুষ্ঠু নির্বাচনের পক্ষে তা সবাই জানেন। বাংলাদেশের ক্ষেত্রে ও তাঁদের একই অবস্থান। ওখানে নির্বাচনী ফলাফল কি হয় তাঁরা দেখছেন। এরপর পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment