রোজদিন ডেস্ক : পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে আজ নদীয়ায় পলাশি যুদ্ধের স্মারকের সামনে থেকে বাবরি যাত্রা শুরু করলেন বিতর্কিত টিএমসি বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। আজও তিনি শাসক দল, বিজেপি, মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন। রাজ্য থেকে শাসক দলকে উৎখাতের হুঁশিয়ারি দেন।
যদিও শাসক টিএমসি, কংগ্রেস ও বামেরা তাঁর এই যাত্রাকে তীব্র কটাক্ষে বিঁধেছেন। বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রশ্ন তুলেছেন, হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নিয়ে এত আলোচনা, তর্ক, বিতর্কের কি আছে? মুর্শিদাবাদে প্রচুর মসজিদ আছে। এই নিয়ে এত হৈচৈ কিসের তিনি মন্তব্য করেন।
টিএমসি মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ, হুমায়ুন কবীর বিজেপির হাতে তামাক খাচ্ছেন।। ২০১৯ সালে উনি বিজেপির হয়ে ভোটে লড়েছিলেন জানিয়ে তিনি বলেন, যারা বাবরি মসজিদ ধ্বংস করেছিল, সেই দলের প্রার্থী হয়ে উনি প্রধানমন্ত্রীর জয় ধ্বনি করেছিলেন।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, এমন যাত্রা প্রতিদিনই রাজ্যে অনেক হয়, তাই কে (পড়ুন হুমায়ুন কবীর) কোথায় কি যাত্রা করলেন, কিছু আসে যায় না। মানুষ এখন চায় কিভাবে এই জহ্লাদের হাত থেকে রাজ্যকে বাঁচাবে!

Be the first to comment