বিজেপি যাই করুক, তিনি কৃষকদের পাশে থেকে লড়াই করবেন : রাহুল গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক : 
তাঁর বিরুদ্ধে বিজেপি, কেন্দ্র এফআইআর, মামলা করুক, স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনুক, তিনি কৃষকদের পাশে থেকেই লড়াই করবেন বলে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ দৃঢ়ভাবে জানিয়েছেন।
আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে বিক্রি করে দিয়েছেন। দেশের কৃষি বাজার আমেরিকার জন্য খুলে দিয়েছেন বলে আজও জানান তিনি। বলেন, এই চুক্তির ফলে দেশের খাদ্য সুরক্ষা ব্যবস্থা দুর্বল হবে, কৃষকদের রুজি রোজগারে টান পড়বে। দেশের অন্নদাতাদের স্বার্থে কোন আপস নয়, তাঁদের কল্যাণ ও খাদ্য সুরক্ষার সঙ্গে কিছুতেই সমঝোতা করা হবে না বলে হুঁশিয়ারি দেন।
সমাজ মাধ্যমে বার্তায় রাহুল গান্ধী আরও বলেন, যাঁদের প্রচুর জমি আছে, তাঁদের কেন্দ্র ভর্তুকি দেয়, গরিব কৃষকদের দেয় না। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে লাগাম পরিয়েছেন বলে তিনি তোপ দাগেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*