১০টা

Spread the love
  1. যে সংস্থা নিরপেক্ষ নির্বাচন করতে চাইছে, তাদের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছে। এরকম ব্যবহার ভারতীয় সেনার সঙ্গেও হয়েছে। বালাকোট স্ট্রাইকের সময়েও প্রশ্ন তুলেছিল তৃণমূল।
  2. কিছু লোক ভাবছেন, পরিবর্তন সম্ভব নয়। কিন্তু মানুষ যখন চেয়েছে, সেটা আটকানোর ক্ষমতা কারও নেই। বাংলার মানুষ যখন জেগে উঠেছে, তখন ইতিহাস বদলেছে। এ বার সেই আত্মবিশ্বাস আমি দেখতে পাচ্ছি।
  3. লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে মুক্তি দিচ্ছে কেন্দ্র। জাতীয় নিরাপত্তা আইনের অধীনে তাঁকে আটকের সিদ্ধান্ত বাতিল করা হচ্ছে।
  4. নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করল আরও দু’টি তেলবাহী ভারতীয় জাহাজ। প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছে শিবালিক এবং নন্দা দেবী।
  5. গিরিশ পার্কে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, আহত মন্ত্রী শশী পাঁজা-সহ দু-দলের কর্মী-সমর্থকরা।
  6. মন্ত্রী শশী পাঁজার উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। X পোস্টে তিনি লেখেন, ‘এটা শুধু একজন মহিলাকে আক্রমণ নয়। বাংলার প্রত্যেক মহিলার উপরে আক্রমণ।’
  7. সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে বলেন, ‘ওদের জন্যই গ্যাস সংকট। LPG মানে এখন লাপাতা গ্যাস।’
  8. স্বরুপনগর থানার হাকিমপুর সীমান্ত থেকে গ্রেফতার দুই বাংলাদেশি নাগরিক। অভিযুক্তদের নাম বিবেক মণ্ডল ও নজরুল ইসলাম।
  9. পূর্ব বর্ধমানের গলসির রামনগরে আত্মঘাতী আলুচাষি বুলবুল মণ্ডল (৩৪)। পরিবারের দাবি, আলুর দাম না পাওয়ার আতঙ্কে এই ঘটনা।
  10. বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদিকে খুনের ঘটনায় নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ফিলিপ সাংমা নামে আরও একজনকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*