১০টা

Spread the love
  1. উত্তরবঙ্গে, বিশেষ করে দার্জিলিংয়ে একাধিক জায়গায় ধস নেমেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে মেরামতির কাজে নেমেছে রাজ্য। রাস্তায় নেমেছেন দার্জিলিংয়ের সাংসদ এবং জেলাশাসক। সেচ দপ্তর থেকে এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে কড়া নজর রাখা হয়েছে পরিস্থিতির উপর, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  2. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রতিদিন ১০২৯টি ক্যাম্প হয়েছে। মোট ৪০৯৪ টি ক্যাম্প হয়েছে। ৫৮,১৭,০১৯ জন বিভিন্ন ভাতায় আবেদন করার জন্য রেজিস্ট্রেশন করেছেন। নানা প্রকল্প নিয়ে খোঁজ নিয়েছেন ৭০ লক্ষেরও বেশি বাসিন্দা।
  3. ৪টি প্রকল্পে সবচেয়ে বেশি আবেদন। আয়ুষ্মান ভারতে ২২,২৩,৬১৭ জনের আবেদন। অন্নপূর্ণা যোজনায় ৮ লক্ষেরও বেশি আবেদন। বিকশিত ভারত জি রাম জি- নতুন জব কার্ডের আবেদন ৭ লক্ষেরও বেশি আবেদন। বার্ধক্য ভাতায় ৬ লক্ষেরও বেশি আবেদন। বর্ষার পরে ফের জনকল্যাণ শিবিরের আশ্বাস মুখ্যমন্ত্রীর।
  4. কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের অবসরের পরে নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।
  5. লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে শুক্রবার বিকেলে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  6. শিলিগুড়ির মেয়র পদ থেকে পদত্যাগ করলেন গৌতম দেব। শিলিগুড়ি পুরনিগমেও হতে চলেছে বড় রদবদল।
  7. জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ। ধস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়কেও। জোরকদমে চলছে মেরামতির কাজ।
  8. তৃণমূল আমলে দুবরাজপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে অবস্থিত সরকারি অনুষ্ঠান ভবনটি ওই ওয়ার্ডেরই কাউন্সিলর যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে রূপান্তরিত করেছিলেন বলে অভিযোগ। পিঠ বাঁচাতে নির্বাচনে হেরে যাওয়ার পরে সেই কার্যালয়ে লেখা হয় যুব সঙ্ঘ। পরে বিষয়টি জানাজানি হতেই সেই ভবনে তালা পড়ে যায়। আজ সেই ভবনে লেখা হলো ‘অনুষ্ঠান ভবন’।
  9. কলকাতা পুরসভার ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তারক সিং এবং ১১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অমিত সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। বেহালা থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক বাসিন্দা। জমি দখলের অভিযোগ করা হয়েছে ওই দুই কাউন্সিলারের বিরুদ্ধে।
  10. কর্নাটক থেকে গ্রেপ্তার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*