১০টা

Spread the love
  1. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘এমন স্বপ্নের সরকার তৈরি করব যা সব প্রতিশ্রুতি রক্ষা করবে। উত্তরবঙ্গ হলো বিজেপির ভদ্রাসন। উত্তরবঙ্গের মানুষের স্বপ্নপূরণ করবে বিজেপি সরকার। উন্নয়নে অগ্রাধিকার পাবে উত্তরবঙ্গ।’
  2. মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বার উত্তরবঙ্গে এসেই শুভেন্দু অধিকারীর ঘোষণা, প্রতি মাসে তিনি উত্তরবঙ্গে যাবেন। শুধু তাই নয়, সপ্তাহে একদিন করে উত্তরকন্যায় বসবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকও।
  3.  আজ পাঁচটি জেলায় ৪৩ একর ও নয়টি জেলায় ৩২ একর খাস জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হল। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ডিজি বিএসএফ প্রবীণ কুমারের হাতে এই জমি তুলে দেওয়া হয়।
  4. কল্যাণীর এইমসে লেজার ইউনিটের উদ্বোধন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। মূলত, শরীরের যে কোনও ক্ষত সারাতে এই অত্যাধুনিক মেশিনের ব্যবহার করা হয়।
  5. বিধাননগরের তৃণমূল কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান রঞ্জন পোদ্দারকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছিল আগেই।
  6. বালি পাচার মামলায় ইডি দপ্তরে হাজিরা দিলেন ঝাড়গ্রামের এডিএম আনসার শেখ। এর আগেও তাঁকে একবার নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
  7. শিশির বেড়া নামে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল গত ফেব্রুয়ারিতে। অবশেষে বুধবার তারকেশ্বরের সন্তোষপুর গ্রামের বুথ সভাপতি-সহ তৃণমূলের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার করল পুলিশ। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু’টি পৃথক মামলায় আরও পাঁচ জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  8. সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা এবং সোনাদানা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল। বার বার তা চেয়েও ফেরত পাননি বলে অভিযোগ। শেষে বুধবার তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক তরুণী। নদিয়ার শান্তিপুরের ফুলিয়ার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
  9. রঘুনাথপুরের প্রোমোটার কিশোর হালদারকে মারধর এবং তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার দেবরাজ চক্রবর্তীর ছায়াসঙ্গী অমিত চক্রবর্তী ওরফে ননী। বুধবার তাঁকে বারাসত আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ারও আবেদন জানানো হয়েছে।
  10.  বুধবার বিকেল ৫টা ১০ মিনিটে পুরনিগমের দু’জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শান্তিনিকেতন বাড়ির সামনেই সাঁটিয়ে দেন নোটিস। আর ঠিক এক মিনিট পর, ৫টা ১১ মিনিটে অভিষেকের বাড়ি থেকে বাউন্সার বেরিয়ে এসে সেই নোটিস ছিঁড়ে ফেলেন। আপাতত বাড়ির সামনে আঠার দাগ স্পষ্ট। শুধু তাই নয়, অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্য়ায়ের নামে কালীঘাট রোডের যে বাড়িতে নোটিস দেওয়া হয়েছে, সেটিও ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*