১০টা

Spread the love
  1. ‘গভীর উদ্বেগের বিষয়’, বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হিংসার নিন্দা করল ভারত। ভারত জানিয়েছে, বাংলাদেশে হিন্দুদের উপর মৌলবাদীদের হামলা মেনে নেওয়া যায় না। অপরাধীদের বিচার হবে বলে আশা প্রকাশ নয়াদিল্লির।
  2. দিল্লির লালকেল্লার যে গাড়িবোমা বিস্ফোরণ ঘটেছিল, তাতে প্রায় ৪০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল বলে সন্ত্রাসবিরোধী এক বৈঠকে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  3. সিভিল ডিফেন্স কর্মীদের অবস্থান বিক্ষোভে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাসে ৩০ দিন এবং ৬০ বছর বয়স পর্যন্ত কাজ-সহ একাধিক দাবিতে শুক্রবার হাওড়ায় নবান্নর কাছে মন্দিরতলায় বিক্ষোভ করছিলেন সিভিল ডিফেন্সের কর্মীরা।
  4. ওড়িশায় কাজ করতে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের যুবকের, বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ, নিহত যুবকের দেহ ফিরল মুর্শিদাবাদের গ্রামে, থমথমে এলাকায় শোকে ভাঙলেন নিহত যুবকের মা
  5. বাঁকুড়া জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর ঘেরাও করে তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়া জেলার আশাকর্মীরা। বেতন বৃদ্ধি, সরকারি সুযোগ সুবিধা দেওয়া-সহ একাধিক দাবির সমর্থনে শুক্রবার বাঁকুড়া শহরে মিছিল করে আশাকর্মীরা জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে হাজির হয়ে বিক্ষোভ দেখান।
  6. শুক্রবার সন্ধ্যায় শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাসে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দু’জনের। জানা গিয়েছে, তিনজন মিলে একটি স্কুটারে করে যাচ্ছিলেন। পিছন থেকে একটি লরি এসে ধাক্কা মারে স্কুটারটিকে। এতে স্কুটারে থাকা দু’জন লরির চাকায় পিষ্ট হয়ে যায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
  7. নিয়ন্ত্রণ হারিয়ে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি গাছে ধাক্কা মারেন অটোচালক। ঘটনায় অটোচালক বুধু মণ্ডলের (৪৫) মৃত্যু হয়েছে। পুরাতন মালদা থানার কালুয়াদীঘি এলাকার শুক্রবার সকালের ঘটনা।
  8. ২০২৬ সালের বিধানসভার নির্বাচনের আগেই শুক্রবার বিজেপি শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন অভিনেত্রী পার্নো মিত্র।
  9. জুম্মার নামাজের সময়ে সিরিয়ার মসজিদে বোমা হামলা। নিহত অন্তত ৮ জন, আহত আরও ১৮ জন।
  10. রাসায়নিক স্প্রে করে ১৪ জনকে কোপানোর অভিযোগ উঠল জাপানের মিশিমার একটি রবার কারখানায়।  জানা গিয়েছে, ছুরি নিয়ে ওই কর্মীদের উপরে হামলা করে এক আততায়ী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*