রোজদিন ডেস্ক : বাম শাসিত কেরালার রাজধানী তিরুবন্তপুরমের পুর নিগমের প্রথম বিজেপি মেয়র হলেন ভি ভি রাজেশ। ৪৯ বছর বয়েসী ভি ভি রাজেশ মেয়র নির্বাচনে ৫১টি ভোট পেয়ে জয়ী হন। ১০১ আসনের তিরুবন্তপুরম পুর নিগমের ৫০টি আসনেই বিজেপি জয়ী হয়ে একক বৃহত্তম দল হয়েছে। মেয়র নির্বাচনে দুই নির্দল সদস্যর একজন বিজেপি প্রার্থীকে সমর্থন জানান। এই পুরনিগমে শাসক এলডিএফ ২৯ ও কংগ্রেস নেতৃত্বাধীন ইউ ডি এফ ১৯টি আসন পেয়েছে।
ভি ভি রাজেশের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপী, কে সুরেন্দ্রন, সি কে পদ্মনাভন, সিপিএমের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক কদকমপল্লী সুরেন্দ্রন প্রমুখ উপস্থিত ছিলেন।
নতুন মেয়র ভি ভি রাজেশ বলেন, শক্তিশালী বিরোধী পক্ষ ভাল। দেড় মাসের মধ্যে প্রধানমন্ত্রী এখানে আসবেন বলে তিনি জানান।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে লোকাল বডি নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে শাসক সিপিএম ও তাদের সহযোগীরা।

Be the first to comment