কুলদীপ সেঙ্গারের জামিন বিরোধিতায় দিল্লি উচ্চ আদালতের সামনে বিক্ষোভ

Spread the love

রোজদিন ডেস্ক : সারা দেশে তোলপাড় তোলা উন্নাও গণধর্ষণের মামলার মূল অভিযুক্ত বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিনের বিরুদ্ধে দিল্লি উচ্চ আদালতের সামনে তুমুল বিক্ষোভ প্রদর্শিত হল। বিক্ষোভকারীরা “ধর্ষণকারীকে রক্ষা করা বন্ধ হোক” প্ল্যাকার্ড নিয়ে ধ্বনি দেন। যোগিতা ভায়না-সহ সর্বভারতীয় গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিনিধিরা এই বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভে অংশ নেওয়া নির্যাতিতার মা বলেন, তিনি পুরো উচ্চ আদালতকে দোষ দিচ্ছেন না, কিন্তু দুজন বিচারপতির সিদ্ধান্ত তাঁদের বিশ্বাসে আঘাত করেছে। এর আগের বিচারপতিরা তাঁদের পরিবারকে সুবিচার দিয়েছিলেন, কিন্তু এখন অভিযুক্ত জামিন পাওয়ায় তিনি উদ্বেগ ব্যক্ত করেন।

এই জামিন তাঁদের পরিবারের প্রতি অবিচার, তাঁরা এর বিরুদ্ধে শীর্ষ আদালতে যাবেন।
উল্লেখ্য, কুলদীপ সিং সেঙ্গার জামিন পাওয়ার তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*