রোজদিন ডেস্ক : বাংলাদেশে চরমপন্থীদের হাতে সংখ্যালঘুদের অবিরাম অত্যাচার, আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ ব্যক্ত করলো কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ বলেন, বাংলাদেশে হিন্দু, খ্রীস্টান বৌদ্ধ-সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে চরমপন্থীদের অবিরাম শত্রুতা গভীর উদ্বেগের।
ময়মনসিংহের দীপু দাসের নৃশংস হত্যাকান্ডর তাঁরা নিন্দা করছেন। এই অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে তাঁদের আশা।
তিনি আরও বলেন, স্বাধীন সূত্রগুলি বাংলাদেশের অন্তর্বতী সরকারের আমলে সংখ্যালঘুদের বিরুদ্ধে ২৯০০ সহিংসতার তথ্য সংগ্রহ করেছে। এর মধ্যে হত্যা, অগ্নিসংযোগ ও জমি দখলের ঘটনা আছে। এই সব ঘটনাকে প্রচার মাধ্যমের অতিরঞ্জন হিসাবে একপাশে ঠেলে দেওয়া বা রাজনৈতিক হিংসা হিসাবে উড়িয়ে দেওয়া যায় না বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment