- মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অফিসারদের যাঁরা ভয় দেখাচ্ছেন, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। এখানকার মানুষ মাথানত করে না। ভোটার দু’মাস পরেও জবরদস্তি করবেন। আমাদের অফিসাররা ট্যাক্টফুলি হ্যান্ডল করে নেবেন।’
- অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘যতগুলি দফায় ভোট করান, সব দফারফা হবে। গতবারের ভোটেও গণতান্ত্রিকভাবে পর্যদুস্ত করেছিলাম, এ বারের যত দফায় ভোট হোক, গণতান্ত্রিক ভাবে মানুষ জবাব দেবে।’
- সোমবার ধর্নামঞ্চ থেকে ‘বৃহত্তর ষড়যন্ত্রের’ ইঙ্গিত দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটার তালিকায় নাম বাদ গেলে পরবর্তীকালে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলে দাবি করেন অভিষেক।
- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আইনশৃঙ্খলা নিয়ে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন। জেলাশাসক, পুলিশ সুপারদের এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের কথাও বলা হয়েছে বলে খবর।
- পাশাপাশি, স্পর্শকাতর এলাকা চিহ্নিত করার কাজও দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
- কাতারের রাজধানী দোহায় ফের বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। অন্যদিকে বাহরিনে বাজছে আকাশপথে হামলার সাইরেন।
- লেবাননে মে মাসে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল। আইনসভার সেই নির্বাচন দু’বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।
- হরমুজ প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কারের পরিবহণ প্রায় বন্ধ। এই অবস্থায় তেল উৎপাদন কমাতে শুরু করল সৌদি আরব।
- ইজ়রায়েল ও হেজ়বোল্লার মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পরে লেবাননে ৫ লক্ষেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন।
- সোমবার বিকেলে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় গুলি চলার অভিযোগ। স্থানীয় এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ।

Be the first to comment