মলয়ের ডানা ছাঁটলেন মুখ্যমন্ত্রী, নিয়ে নিলেন আইন দফতর

Spread the love

রোজদিন ডেস্ক : মলয় ঘটকের ডানা ছাঁটলেন মুখ্যমন্ত্রী। রাজ্য মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনে গুরুত্বপূর্ণ পরিবর্তন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইন দপ্তরের দায়িত্ব শ্রমমন্ত্রী মলয় ঘটকের কাছ থেকে নিয়ে তা নিজের কাছেই রাখলেন তিনি। সোমবার স্বরাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, মলয় ঘটক এখন থেকে শুধুমাত্র শ্রম দপ্তরের দায়িত্বে থাকবেন। এতদিন তাঁর অধীনেই আইন দপ্তরের দায়িত্বও ছিল। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের নেতা বাবুল সুপ্রিয় সম্প্রতি রাজ্যসভায় নির্বাচিত হওয়ায় তিনি আর রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে থাকতে পারবেন না। নিয়ম অনুযায়ী, তাঁর হাতে থাকা তথ্যপ্রযুক্তি, শিল্প পুনর্গঠন এবং পাবলিক এন্টারপ্রাইজ দপ্তরও এখন শূন্য হয়ে যাচ্ছে। প্রচলিত বিধি অনুযায়ী এই দপ্তরগুলির দায়িত্ব আপাতত মুখ্যমন্ত্রীর হাতেই থাকার কথা। তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, বাবুল সুপ্রিয়ের দপ্তরগুলির ভবিষ্যৎ দায়িত্ব বণ্টন নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। শীঘ্রই এ বিষয়ে সরকার সিদ্ধান্ত জানাতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*