নির্দেশ অমান্য করলে ভোটের পরও ব্যবস্থা নেওয়া হবে, কড়া হুঁশিয়ারি সিইসি জ্ঞানেশ কুমারের

Spread the love

রোজদিন ডেস্ক : নির্বাচন নিয়ে কোন রকম হিংসা বরদাস্ত করবে না নির্বাচন কমিশন। নির্দেশ না মানলে ভোটের পরেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ সব জেলাশাসক, পুলিশ সুপারদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সূত্রের খবর, শুধু নির্বাচনের সময় না, নির্বাচন পরবর্তী হিংসা যাতে না হয়, সেই বিষয়েও সতর্ক করেছেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এই রাজ্যের হিংসার ছবি রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছিল বলেও তিনি মন্তব্য করেন।
রাজ্যে নির্বাচন পুর্ব সার্বিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার রাতে সিইসি জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ কলকাতা এসেছেন।
আজ সকাল থেকে রাজনৈতিক দল, প্রশাসনের প্রতিনিধি দের সঙ্গে দফায় দফায় ম্যারাথন বৈঠক করেন তিনি। রাজ্যের সব জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সুত্রের খবর, সেখানে পরিস্কার জানিয়ে দেন, কোনও রাজনৈতিক দলের জন্য পুলিশ কাজ করতে পারবে না। কোনও সভ্য সমাজে নির্বাচনের সময় হিংসা কেন হবে আধিকারিকদের সামনে প্রশ্ন তোলেন।
এমনকি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে আইনশৃঙ্খলা প্রশ্নে
রীতিমত ধমক শুনতে হয়।

রাজ্যের সব আধিকারিকদের উদ্দেশ্যে তাঁর সাফ বার্তা, কোন রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। বিশেষত ইচ্ছাকৃত গড়মিল, গাফিলতি প্রমাণিত হলে এমন ব্যবস্থা নেওয়া হবে, যেখান থেকে ফেরার সুযোগ থাকবে না। শুধু নির্বাচনের সময়ই কমিশন সক্রিয়, এমন ভাবার কোনও অবকাশ নেই বলে তিনি জানিয়ে দেন।
রাজ্যে মাদক পাচার-সহ আইনশৃঙ্খলা জনিত সব খবরই যে তাঁরা রাখেন, আজ পদস্থ আধিকারিকদের বৈঠকে তা স্পষ্ট করে দেন তিনি।
সীমান্ত এলাকায় মদ উৎপাদন বন্ধ করতে বলা হয়েছে বলে প্রকাশ। এমনকি কেন্দ্র বা রাজ্য, ভুল করলে কাউকেই রেয়াত করা হবে না বলে জানিয়ে দেন।
রাজ্যে অবাধ,শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচনকেই তাঁরা পাখির চোখ করছেন বলে ইঙ্গিত করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*