রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-কে অপসারিত করার জন্য সংসদে নোটিস আনার উদ্যোগ নিচ্ছে বিরোধী পক্ষ। চলতি সপ্তাহে এই নোটিস আনার চেষ্টা হচ্ছে বলে জানা যায়। টিএমসি-র একজন অভিজ্ঞ সাংসদ এই বিষয়ে খসড়া করছেন বলে সূত্রের খবর। কংগ্রেস সহ ইন্ডিয়া ব্লকের সাংসদদের এই প্রয়াসে সামিল করার জন্য তৎপরতা চলছে। সিইসি-কে অপসারণের দাবিতে নোটিস দিতে গেলে লোকসভায় ১০০ ও রাজ্যসভায় ৫০ জন সাংসদের সমর্থন প্রয়োজন।
সিইসি জ্ঞানেশ কুমার এই পদের যোগ্য নয় বলে টিএমসি বলে অনেক বিরোধী দলই মনে করে।
চলতি সপ্তাহে সিইসি-র কলকাতা সফর ঘিরেও শাসক দলের সঙ্গে বিরোধিতা তুঙ্গে উঠেছে। এবার তাঁর বিরুদ্ধে নোটিশ আনার জন্য তৎপর হয়েছে তারা।

Be the first to comment