- রায়গঞ্জের মাটিতেই AIIMS গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত এপ্রিলে উত্তরবঙ্গে ভোটপ্রচারে এসে AIIMS গড়ার প্রতিশ্রুতি-সহ স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই প্রতিশ্রুতি পূরণের ধাপ হিসেবেই বৃহস্পতিবার রায়গঞ্জের সভা থেকে AIIMS গড়ার ঘোষণা করলেন তিনি। শীঘ্রই কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। উত্তরবঙ্গের মানুষের সুবিধার্থে জলপাইগুড়িতেই সম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল গড়ার ঘোষণাও করেছেন তিনি।
- ইন্দ্রনীল সেনের ১৩ দিনের পুলিশ হেফাজত। ১০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠাল ব্যাঙ্কশাল আদালত। দুর্গাপুজোর প্রিভিউ দেখানোর নামে মোটা টাকায় পাস বিক্রি করার অভিযোগ ওঠে মাস আর্ট নামে সংস্থার বিরুদ্ধে। সেখানে বহু টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।
- কলকাতা পুরসভার ওয়ার্ড পুর্নবিন্যাস মামলায় অন্তর্বতী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। অন্তর্বতী নির্দেশ দেওয়ার আবেদন খারিজ বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের। তবে মামলা খারিজ নয়। পরের শুনানিতে উভয়পক্ষের হলফনামা জমার নির্দেশ আদালতের।
- বিধায়ক কৌস্তভ বাগচী বলেন, ‘অর্জুন সিং আমার দলের সিনিয়র লিডার। তাঁর সঙ্গে আমার বিরোধ হওয়ার কথাই নয়। আমার কিছু জিনিস খারাপ লেগেছে, সেটাই আমি বলেছি। পরিবারে থাকতে গেলে এই ধরনের বহু জিনিস হয়। কিন্তু আমি আবারও বলছি— আমি যা বলি, সেই জায়গা থেকে সরি না। আমি যা বলেছি, যতদিন আমি বাঁচব সেই কথায় অনড় থাকব।
- বৃহস্পতিবারই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখ। ঘটনাচক্রে তার পরেই এ দিন সন্ধ্যায় তাঁর দুই ভাইপো শেখ হুমায়ুন এবং শেখ জাহাঙ্গিরের বাড়িতে হানা দিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসা মামলায় এই অভিযান। তল্লাশি চলাকালীন উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং কার্তুজ।
- বৃহস্পতিবার বিকেলে শিল্প শহর হলদিয়ার চৈতন্যপুর বাজারে অভিযান চালান খাদ্য সুরক্ষা দপ্তর ও সুতাহাটা থানার পুলিশ আধিকারিকরা। রাস্তার দু’ধারে থাকা ছোট রেস্তোরাঁ, হোটেল, ফাস্টফুড, বিরিয়ানি ও মিষ্টির দোকান অভিযান চালানো হয়। একাধিক দোকানে বাসি তরকারি, পচা মাংস, বাসি ও পচা মিষ্টি, দুধ, দই এবং খাবারে ব্যবহৃত বিভিন্ন ক্ষতিকর রং পাওয়া গিয়েছে বলেও জানা গিয়েছে।
- মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করার অভিযোগ স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে। কমিউনিটি ইনভেসমেন্ট ফান্ডের ওই টাকা তছরূপ করা এবং তা পরিশোধ না করার অভিযোগ উঠেছে একটি স্ব-নির্ভর গোষ্ঠীর সভাপতি এবং কোষাধ্যক্ষর বিরুদ্ধে। এর পরেই তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপর করার আর্জি জানিয়ে ওই অভিযোগ দায়ের করেছেন পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বিডিও।
- বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত। কালীপুজোর আগে নিষিদ্ধ শব্দবাজি মজুত করে রাখার অভিযোগে গ্রেপ্তার এক বাজি ব্যবসায়ী। বুধবার রাতে বর্ধমান শহরের মেহেদিবাগান মসজিদতলা এলাকায় হানা দিয়ে ৪৭ কিলোগ্রাম নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় শেখ আরোজ (৩২) নামে এক যুবককে।
- কমিশনের লোভে সাইবার প্রতারকদের সঙ্গে হাত মেলানোর অভিযোগে ধরপাকড় চালিয়ে বেসরকারি এক ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার-সহ মোট আটজনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করল নদিয়ার তেহট্ট থানার পুলিশ। সাইবার অপরাধীদের সহযোগিতা করার অভিযোগ তাঁদের বিরুদ্ধে।
- আইপ্যাক মামলার শুনানি শেষ হল সুপ্রিম কোর্টে। আপাতত রায়দান স্থগিত রাখল শীর্ষ আদালত। গত জানুয়ারি মাসে আইপ্যাক অফিসে ইডির তল্লাশি চালানোর সময় বাধা দেওয়ার অভিযোগ ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এরপরই মমতার বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি।

Be the first to comment