উত্তর প্রদেশে সহপাঠীর আক্রমণে মৃত্যু দশ বছরের বালকের!

Spread the love

রোজদিন ডেস্ক: সহপাঠী র আক্রমণে মর্মান্তিক ভাবে প্রাণ হারালো এক দশ বছরের বালক। উত্তর প্রদেশের প্রয়াগরাজের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সূত্রের খবর, গত ২৩ জুলাই টিফিনের সময় বচসার জেরে এক সহপাঠী পঞ্চম শ্রেণির ওই বালকের গলা টিপে ধরে। প্রাথমিক চিকিৎসার পর প্রবল শ্বাসকষ্টর কারণে তাকে প্রয়াগরাজের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন পরিবার। চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। এই ঘটনায় তার পরিবার, এলাকার মানুষ মৃতদেহ স্কুলে নিয়ে গেয়ে তুমুল বিক্ষোভ দেখান। তাঁরা এর জন্য স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন। তদন্তের দাবি জানান।
ব্লক শিক্ষা আধিকারিকের প্রাথমিক তদন্ত রিপোর্টে স্কুলের অবহেলার কথা বলা হয়। এর ভিত্তিতে স্কুলের প্রিন্সিপাল সহ ছয় শিক্ষক কে সাসপেন্ড করা হয়। মৃত বালকের পরিবার তাঁদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানায়।
বালকের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।। এর রিপোর্ট এলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানায়। পরিস্থিতি থমথমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*