রোজদিন ডেস্ক: মাত্র এগার বছর বয়েসের ধর্ষিতা বালিকা হরিয়ানায় বুধবার কন্যা সন্তানের জন্ম দিয়েছে। এই ঘটনায় ওই রাজ্যে প্রশাসন, পুলিশ মহলে তোলপাড় উঠেছে। বালিকার পরিবার তার সদ্যজাত কন্যাকে শিশু কল্যাণ কমিটিকে তুলে দেবে বলে মত দিয়েছে।
সূত্রের খবর, মে মাসে বালিকা টি স্কুলে অসুস্থ হয়ে পড়ে। পরিবার ডাক্তারের কাছে নিয়ে গেলে সে সাত মাসের গর্ভবতী বলে জানা যায়৷ এই ঘটনায় পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। পুলিশে নালিশ করলে তদন্তে জানা যায়,একটি ওষুধ সংস্থার গাড়ি চালক তাকে ২০২২ সালের নভেম্বর থেকে লাগাতার ধর্ষণ করছে। কাউকে বললে সে বালিকাকে খুন করার হুমকি দিত। পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পকসো আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বালিকা ও সদ্যজাত কন্যা সুস্থ আছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

Be the first to comment