পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গবেষক ছাত্রীর মৃত্যু তে তুমুল বিক্ষোভ

Spread the love

রোজদিন ডেস্ক: পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মেধাবী গবেষক ছাত্রী জ্যোতির মৃত্যুতে তুলকালাম বাধে। এই মর্মান্তিক ঘটনায় পড়ুয়া দের একাধিক সংগঠন বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ,বিক্ষোভে সোচ্চার হয়েছে। তাঁরা উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। কর্তৃপক্ষের গাফিলতিতে জ্যোতি প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ করেন। মঙ্গলবার জলমগ্ন প্রাঙ্গণে আসার সময় পিছলে গিয়ে একটি বিদ্যুতের খুঁটি ধরে টাল সামলানোর চেষ্টা করে বিদ্যুৎ স্পৃষ্ট হন তরুণ গবেষক জ্যোতি।দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে, কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে বুধবার তুমুল বিক্ষোভে উত্তাল হয় পঞ্জাব বিশ্ববিদ্যালয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*