অমিত শাহ কে বরখাস্তর দাবি রাহুল গান্ধী র

Spread the love

রোজদিন ডেস্ক: দিল্লি তে পড়ুয়া দের ওপর গত সপ্তাহে পুলিশের নৃশংস আক্রমণের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কে বরখাস্তের দাবি জানালেন বিরোধী নেতা রাহুল গান্ধী।
বুধবার সংসদে তাঁর মন্তব্য নিয়ে তুমুল হট্টগোল বাধে। শাসক বিজেপি মন্ত্রী, সাংসদরা তাঁকে ক্ষমা চাওয়ার দাবিতে সোচ্চার হন।
পরে সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী দৃঢ ভাবে জানিয়ে দেন, তিনি কখনো ই বিজেপি, আর এস এস ও তাদের কোন সহযোগী র কাছে ক্ষমা চাইবেন না। সংসদে তাঁকে কথা বলতে দেওয়া হয় না বলে অভিযোগ করেন তিনি। অমিত শাহর নির্দেশেই দিল্লি পুলিশ পড়ুয়া দের নির্মম ভাবে মারধর করেছে বলে নিজের অবস্থানে অনড় থেকে বিরোধী নেতা শীর্ষ আদালতের তদারকি তে তদন্তের দাবি করেন।
অন্যদিকে বুধবার লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী কঠোর বিল গৃহীত হয়। এখানে প্রশ্নফাঁসে অভিযুক্তদের কঠোর শাস্তি, জরিমানার নিদান আনা হয়েছে।
এই বিল আলোচনা কালে সরকার ও বিরোধী পক্ষের তুমুল বচসা হয়। বিশেষত রাহুল গান্ধী, তাঁর সাংসদ বোন প্রিয়াঙ্কা গান্ধী তিরতীক্ষ্ণ ভাষা ও ভঙ্গিতে সরকার পক্ষকে আক্রমণ করেন। নতুন শিক্ষামন্ত্রী কেও তুলোধুনো করেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*