রোজদিন ডেস্ক: তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকার বেশি।। নিষিদ্ধ মাওবাদী সংগঠনের পলিট ব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা কে মঙ্গলবার রাতে পাঁচ সহযোগী সহ ধানবাদ থেকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ দিন পুলিশের চোখে ধূলো দিয়ে থাকা মিসির বেসরার নামে বহু অভিযোগ। কয়েক দশক ধরে তিনি পশ্চিম বঙ্গ, ঝাড়খন্ড, বিহারে মাওবাদী কার্যকলাপে যুক্ত ছিলেন।।বছর পঁয়ষট্টি র এই মাও নেতা স্নাতক, আদিবাসী এলাকা সহ দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তিনি নিরলস ভাবে কাজ করতেন। তাঁর গ্রেফতার পুলিশের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

Be the first to comment