আরো ১২

Spread the love
  1. আজ পয়লা জানুয়ারি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় দলের কর্মী, সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. রাজ্যজুড়ে আজ পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। তৃণমূল ভবনে এদিন সকালে পতাকা উত্তোলন করলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
  3. পয়লা জানুয়ারি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কল্পতর উৎসব উপলক্ষেও সকলকে শুভেচ্ছা জানালেন তিনি।
  4. আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে স্টুডেন্ট ডে। আজ থেকেই শুরু হল সপ্তাহব্যাপী স্টুডেন্ট উইকের। এই উপলক্ষে পড়ুয়াদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  5. পড়ুয়াদের জন্য রাজ্যের শিক্ষার উন্নয়নে ও শিক্ষা পরিকাঠামো তৈরিতে গত সাড়ে চোদ্দ বছরে কী কী করেছে রাজ্য সরকার, তার খতিয়ানও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।
  6. আজ শহর থেকে জেলা পালিত হচ্ছে নতুন বছর। শহরের পর্যটনকেন্দ্রগুলিতে সকাল থেকে উপচে পড়া ভিড়।
  7. গভীর রাতে রায়গঞ্জের যুব তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি নব্যেন্দু ঘোষের দেহ উদ্ধার। মৃত্যুর কারণ নিয়ে তদন্তে পুলিশ।
  8. ফের এসআইআরে শুনানির ডাক পেয়ে আতঙ্কে মৃত্যু। মৃতের নাম সুলতান সর্দার। বয়স ৬০। বসিরহাটের স্বরূপনগর থানা এলাকার বাসিন্দা ছিলেন সুলতান।
  9. শর্ত সাপেক্ষে মালদহ ও কোচবিহারে বিজেপিকে জোড়া সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।
  10. এসআইআরের জেরে মৃত্যুর অভিযোগে জ্ঞানেশ কুমারের নাম। তদন্তের নির্দেশ কমিশনের।
  11. একদিনেই প্রায় ১১ হাজার দর্শনার্থী, বছর শেষে রেকর্ড গড়ল সায়েন্স সিটি।
  12. ১১১ টাকা বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। গৃহস্থালির সিলিন্ডারের দাম অপরিবর্তিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*