- মহাকাশচারী শুভাংশু শুক্লা ফিরেছেন দেশে। গতকাল তার সঙ্গে প্রধানমন্ত্রীর মত বিনিময় হয়। আজ এস এস এর আইএসএস মিশন নিয়ে সংসদের উভয় কক্ষে আলোচনা। ঐতিহাসিক মিশন নিয়ে এবং অবশ্যই শুভাংশুকে নিয়ে আলোচনা হবে।
- আগামী ৯ সেপ্টেম্বর দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। তার আগে এনডিএ ইন্ডিয়া উভয় জোটই নিজেদের ঘর গোছাতে ব্যস্ত। শুরু হয়ে গেছে উপরাষ্ট্রপতি নির্বাচনের কাউন্টডাউন।
- আজ সংসদের লাইব্রেরি হলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ বিষয়ক মন্ত্রী এবং এনডিএ লিডারেরা একটি বৈঠক করেন। উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এই বৈঠক ।অন্যদিকে ইন্ডিয়া জোট তুষার গান্ধীকে প্রার্থী করতে পারে বলে সূত্রের খবর।
- অযোধ্যা সেজে উঠেছে গণেশ চতুর্থীর উদযাপনের জন্য
- আইএমডি অর্থাৎ মৌসম ভবন মহারাষ্ট্রে লাল সর্তকতা জারি করল। বৃষ্টি বিপর্যস্ত মুম্বাইয়ে আরো প্রবল বর্ষণের সম্ভাবনা, সঙ্গে হতে পারে মেঘ ভাঙ্গা বৃষ্টি, মানুষজনকে বাড়ির বাইরে যেতে বারণ করা হয়েছে।
- ট্রাম্প জেলেনেসকিকে হোয়াইট হাউসে অভিবাদন জানালেন
- জেলেনিসকি বললেন তিনি ত্রিপাক্ষিক আলোচনার জন্য তৈরি
- সোমবার দেশে এসেছেন চীনের বিদেশ মন্ত্রী ওয়াঙ ই। তার সঙ্গে আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের বৈঠক হয়। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তার মিটিং হয় এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও তার বৈঠক হয়। ইন্দোচীন সীমান্ত সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
- আজ রাশিয়া সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়সংকার। রাশিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য অর্থনৈতিক এবং বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক বিষয়ে আলোচনা হবে
- স্পেন ও পর্তুগালে দাবানলে বেশকিছু মানুষের মৃত্যু হয়েছে স্পেনে ৩১ হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রাকৃতিক পরিবর্তনের জন্য এই দাবানল বলে বিশেষজ্ঞ মহলের ধারণা
- বিসিসিআই ২০২৫ এশিয়া কাপের টিম এনাউন্স করল
- প্রসার ভারতী একটি অভিনব খেলার অনুষ্ঠান শুরু করল। ক্রিকেটের প্রয়োজনীয়তা ঐতিহ্য ও পরম্পরা তুলে ধরতে এই অনুষ্ঠান। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।

Be the first to comment