উপরাষ্ট্রপতি পদে রাধাকৃষ্ণণকে জেতাতে বিরোধীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী; সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে সাক্ষাৎ মোদীর

Spread the love

নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণকে সর্বসম্মতিক্রমে জেতাতে বিরোধীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দিল্লিতে এনডিএ সাংসদদের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘‘রাধাকৃষ্ণণজি একজন বিনয়ী, নির্দলীয় ভাবমূর্তির মানুষ। তাঁর দীর্ঘ জনসেবামূলক অভিজ্ঞতা সংসদের মর্যাদা বাড়াবে।’’ মোদী জানান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যেই বিরোধী শিবিরের বিভিন্ন নেতার সঙ্গে আলোচনা চালাচ্ছেন।
সোমবার দিল্লিতে সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। পরে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “রাধাকৃষ্ণণজিকে এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে শুভেচ্ছা জানালাম। বহু দশকের জনসেবার অভিজ্ঞতা দেশের কাজে লাগবে। আশা করি তিনি আগামীতেও একই নিষ্ঠায় দেশকে সেবা করবেন।”
রবিবারই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ আনুষ্ঠানিকভাবে মহারাষ্ট্রের রাজ্যপাল রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করে। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক শীর্ষনেতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*