মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাব জয় করে নিলেন মনিকা বিশ্বকর্মা

Spread the love

মাত্র ২২ বছর বয়সেই মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাব জয় করে নিলেন মনিকা বিশ্বকর্মা। ২০২৫ সালের মিস ইউনিভার্স ইন্ডিয়ার বিজয়ীর শিরোপা পেলেন রাজস্থানের মনিকা বিশ্বকর্মা। এই বছরেই থাইল্যান্ডে আয়োজিত হতে চলেছে গ্লোবাল মিস ইউনিভার্স আর সেখানে এবার ভারতের প্রতিনিধিত্ব করবেন মনিকা। ২০২৪ সালের মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাবজয়ী রিয়া সিং এদিন মনিকাকে এই সম্মানে ভূষিত করেন এবং তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন।
১৮ অগাস্ট ২০২৫ অর্থাৎ গতকাল সোমবার রাজস্থানের জয়পুরে দ্বিতীয় বছরের জন্য মিস ইউনিভার্স ইন্ডিয়ার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছিল। জাঁকজমকপূর্ণ এই প্রতিযোগিতায় ৪৮ জন প্রতিযোগীর মধ্যে থেকে মনিকা বিশ্বকর্মা বিজয়ী হন, ফার্স্ট রানার আপ হন উত্তরপ্রদেশের তানিয়া শর্মা, সেকেন্ড রানার আপ হন হরিয়ানার মেহক ধিংড়া এবং থার্ড রানার আপ হন আমিশি কৌশিক।
উল্লেখ্য, রাজস্থানের শ্রীগঙ্গানগরের বাসিন্দা এই মনিকা বিশ্বকর্মা এখন যদিও দিল্লিতে থাকেন। এখানেই তিনি পড়াশোনা করছেন এবং মিস ইউনিভার্সের জন্য প্রস্তুতি সমানতালে চালিয়ে যাচ্ছেন। রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন মনিকা বিশ্বকর্মা, স্নাতক স্তরের শেষ বর্ষের ছাত্রী তিনি। গত বছর ২০২৪ সালে মনিকা মিস ইউনিভার্স রাজস্থানের মঞ্চেও বিজয়ীর শিরোপা পেয়েছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী মনিকা একজন প্রশিক্ষিত ধ্রুপদী নৃত্যশিল্পী ও একজন চমৎকার পারফর্মার। তিনি এর আগে ভারতের বিদেশ মন্ত্রকের অধীনে আয়োজিত একটি উদ্যোগ বিমস্টেক সেভোকনেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*