আরও ১২

Spread the love
  1. আজ শনিবার দিল্লিতে সিইসি জ্ঞানেশ কুমারের প্রতীকী ইমপিচমেন্ট কর্মসূচি ইন্ডিয়া জোটের।
  2. আগামীকাল রবিবার নয়াদিল্লির রামলীলা ময়দানে বিজেপি বিরোধী জোটের প্রতিবাদ সভার ডাক বিরোধী দলনেতা রাহুল গান্ধির। রেকর্ড জমায়েতের দাবি নেতাদের।
  3. এসআইআরকে হাতিয়ার করে বিরোধীদের ভোট চুরির অভিযোগ নিয়ে সংসদে আলোচনায় রাজি সরকার, লখনউয়ে ঘোষণা অমিত শাহের।
  4. রাহুল গান্ধি ও অখিলেশ যাদবকে আলোচনায় অংশ নেওয়ার চ্যালেঞ্জ ছুড়লেন অমিত শাহ।
  5. আজ শনিবার ৩১ অক্টোবর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে গোটা দেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে তাঁকে।
  6. সোশ্যাল মিডিয়ায় তাঁর কোলে বসা ছবি পুরনো ছবি শেয়ার করে, ঠাকুরমা ইন্দিরা গান্ধিকে শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধি।
  7. উৎসবের মরসুমে কলকাতা-সহ রাজ্যে বামপন্থীদের বই বিপণিতে হামলার প্রতিবাদে আজ “বই এর জন্য হাঁটুন” কর্মসূচি কলকাতায়।
  8. কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে বিকেল তিনটেয় কর্মসূচি শুরু। দলমত নির্বিশেষে বইপ্রেমী, সংস্কৃতি মনস্ক মানুষকে এই কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।
  9. সপ্তাহান্তে রবিবার ভোগান্তির মুখে কলকাতা মেট্রোর ব্লু লাইনের যাত্রীরা। পাওয়ার ব্লকের কারণে ব্যস্ততম ব্লু লাইনে ৯ ঘণ্টা বন্ধ থাকবে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত ট্রেন পরিষেবা।
  10. একটানা সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা পরিষেবা বন্ধ থাকবে। ওইদিন ব্লু লাইনে ময়দান থেকে দক্ষিণেশ্বরের মধ্যে স্বাভাবিক সূচি মেনেই আপ ও ডাউনে মেট্রো চলবে।
  11. অর্ণবের রেশ কাটতে না কাটতেই ফের নয়া দূর্যোগ। আন্দামান সাগরে তৈরি হল নতুন নিম্নচাপ। শক্তি বাড়িতে যা আপাতত অন্ধ্রের দিকে এগোচ্ছে।
  12. বলিউডে ফের দুঃসংবাদ। প্রয়াত হলেন জনপ্রিয় পরিচালক ও প্রযোজক সঞ্জয় গুপ্তা। শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাথরুমে আচমকা পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*