পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. পশ্চিমবঙ্গে ২ দফায় নির্বাচন হবে। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। ভোট গণনা হবে ৪ মে ২০২৬। প্রথম দফায় ১৫২ টি আসন এবং দ্বিতীয় দফায় ১৪২ টি আসনে ভোট হবে।
  2. এখনও পর্যন্ত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার পশ্চিমবঙ্গে। পরে সাপ্লিমেন্টারি তালিকাও যুক্ত হবে।
  3. স্বচ্ছ ভোটের স্বার্থে ১০০ শতাংশ ওয়েবকাস্টিং। ফেক নিউজ যাতে না ছড়ানো হয়, সতর্ক করল কমিশন।
  4. ভোট ঘোষণার পর থেকেই রাজ্যে বলবৎ হয়ে গেল আদর্শ নির্বাচনী আচরণ বিধি।
  5. কেরলে ১ দফায় ভোট ৯ এপ্রিল, গণনা ৪ মে ২০২৬
  6. পুদুচেরিতে ১ দফায় ভোট ৯ এপ্রিল, গণনা ৪ মে ২০২৬
  7. অসমে ১ দফায় ভোট ৯ এপ্রিল, গণনা ৪ মে ২০২৬
  8. তামিলনাড়ুতে ১ দফায় ভোট ২৩ এপ্রিল, গণনা ৪ মে ২০২৬
  9.  রবিবার রাজ্যের পুরোহিত ও ইমাম মোয়াজ্জেনদের আর্থিক সহায়তা বাড়ালেন মুখ্যমন্ত্রী। 
  10. এ দিন এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের পুরোহিত ও মোয়াজ্জেনদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই সম্প্রদায়ের মানুষ আমাদের আধ্যাত্মিক ও সামাজিক জীবনকে সচল রাখে।
  11. ভাতা বৃদ্ধির ফলে এখন থেকে তাঁরা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন।’
  12. রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বকেয়া DA দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
  13. এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের ‘মা-মাটি-মানুষ’ সরকার তার সকল কর্মচারী ও পেনশনভোগী, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির লক্ষ লক্ষ শিক্ষক ও অশিক্ষক কর্মী, এবং পঞ্চায়েত, পুরসভা ও অনুদান-প্রাপ্ত অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূরণ করছি। আমাদের অর্থ দপ্তর কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে বর্ণিত পদ্ধতি অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাস থেকে সকলেই তাঁদের ‘রোপা ২০০৯-এর বকেয়া মহার্ঘ ভাতা পেতে শুরু করবেন।
  14. ইজ়রায়েল দাবি করেছে, বেইরুটে হেজ়বোল্লা-র এলিট রাদওয়ান ফোর্সেস এর ‘কমান্ড সেন্টার’-এ হামলা চালানো হয়েছে। পাশাপাশি দক্ষিণ লেবাননে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলিকেও লক্ষ্য করে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে ইজ়রায়েল।
  15. ইজ়রায়েলের সঙ্গে যোগসাজশের সন্দেহে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*