পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সন্ধ্যা ৬ টায় লোক ভবনে রাজ্যপাল আর এন রবি সঙ্গে দেখা করতে যাবেন।
  2. রবিবার ভবানীপুরে কর্মীসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা ৭টায় ভবানীপুরের ৮২ নম্বর ওয়ার্ডে কর্মীসভা করবেন তিনি।
  3. আগামী ২৪ মার্চ উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু করবেন মমতা বন্দোপাধ্যায়।  ২৪ মার্চ (মঙ্গলবার) ময়নাগুড়িতে সভা করবেন তিনি। এছাড়াও মাটিগাড়া-নকশালবাড়ি, আলিপুরদুয়ারে সভা রয়েছে তৃণমূল সুপ্রিমোর।
  4.  টিকিট না পেয়েই বিস্ফোরক নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু।  টাকা না দেওয়ার জন্যই প্রার্থী করা হয়নি তাঁকে, বলে মন্তব্য করেছেন তিনি।
  5. নারায়ণগড়ের বিজেপি প্রার্থীকে বদলানোর দাবি নিয়ে, খড়্গপুরে জেলা বিজেপির সদর অফিসে ভাঙচুর চালালেন বিজেপি কর্মীরা।
  6. উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার কারোলা গ্রামে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম এক গৃহবধূ।
  7. আরজি কর হাসপাতালে লিফটে আটকে যুবকের মৃত্যুর ঘটনায় ধৃতদের শনিবার শিয়ালদহ আদালতে তোলা হয়।
  8. পুলিশ জানায়, যখন অরূপ বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবার প্রাণে বাঁচতে যুঝছেন, তাঁদের নিরাপত্তার দায়িত্বে যাঁরা, সেই লিফটম্যানরা গান শুনতে ব্যস্ত ছিলেন।
  9. আর জি করে গতকাল মর্মান্তিকভাবে নিহত যুবক অরূপ ব্যানার্জির বাড়িতে আজ কংগ্রেসের এক প্রতিনিধি দল যান।
  10. বেড়াল পুষতে বাধা, অভিমানে আত্মঘাতী হায়দ্রাবাদের তরুণী চিকিৎসক
  11. পদত্যাগ করলেন পাঞ্জাবের পরিবহণমন্ত্রী লালজিৎ সিং ভুল্লার।
  12. অসমের বিধানসভা ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেস। শনিবার প্রথম দফায় ১৭ প্রার্থীর নাম ঘোষণা হয়েছে।
  13. নবরাত্রিতে ‘কুট্টু কা আটা’ খেয়ে উত্তরপ্রদেশে গুরুতর অসুস্থ হয়েছেন ৮৫ জন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
  14. মলদ্বীপে স্পিড বোট উল্টে জখম হয়েছেন রেমন্ড গ্রুপের চেয়ারম্যান গৌতম সিংঘানিয়া।
  15. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিশ্ব জ্বালানির সঙ্কট পরিস্থিতিতে ইরানের থেকে তেল কেনায় দেশগুলিকে ছাড় দেওয়া হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*