লিফটে মৃত অরূপ ব্যানার্জির বাড়িতে কংগ্রেস প্রতিনিধি দল

Spread the love

রোজদিন ডেস্ক : আর জি করে গতকাল মর্মান্তিকভাবে নিহত যুবক অরূপ ব্যানার্জির বাড়িতে আজ কংগ্রেসের এক প্রতিনিধি দল যান। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই বিষয়ে উদ্যোগ নেন বলে জানা যায়।


আশুতোষ চ্যাটার্জির নেতৃত্বে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান তাঁরা।
আকস্মিক এই ঘটনায় পরিবারটির বিহবল পরিস্থিতি দেখে মর্মাহত তাঁরা। চান অরূপ ব্যানার্জির স্ত্রীকে স্থায়ী সরকারি চাকরি দেওয়া হোক।।
পরে দৃশ্যত বেদনাহত আশুতোষ চ্যাটার্জি বলেন, অসহায় পরিবারকে পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ওঁর স্ত্রীকে স্থায়ী সরকারি চাকরি দেওয়ার জন্য তাঁরা রাজ্য সরকারেরে কাছে দাবি জানাচ্ছেন।


আর জি করে মৃত যুবকের অসহায় স্ত্রী, ছোট্ট ছেলের ভবিষ্যতের জন্য তা জরুরি বলে তাঁরা মনে করেন।
অন্যদিকে মৃত যুবক রাজ্যের শাসক দলের সমর্থক ছিলেন বলে জানা যায়। প্রণোচ্ছল হাসিখুশি যুবকের এই মর্মান্তিক অকাল মৃত্যুতে তাঁর পরিবার সহ এলাকায় আজও
গভীর শোকের ছায়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*