পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আগামিকাল মঙ্গলবার থেকে বাংলায় শুরু হবে এসআইআর, ঘোষণা করে দিল নির্বাচন কমিশন।
  2. সোমবার বাংলা-সহ মোট ১২টি রাজ্যে এসআইআর -এর ঘোষণা করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জানালেন, আন্দামান ও নিকোবর, ছত্তীসগঢ়, গুজরাট, গোয়া, কেরল, লাক্ষ্মাদ্বীপ, মধ্য প্রদেশ, পুঁদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তর প্রদেশে আগামিকাল থেকে শুরু এসআইআর।
  3. কমিশন জানিয়েছে, যে সব রাজ্যে তাঁরা এসআইআর শুরু হচ্ছে সেখানকার রাজনৈতিক দলগুলির সঙ্গে মঙ্গলবার অর্থাৎ আগামিকাল বৈঠকে বসবে কমিশন।
  4. এসআইআরের সূচিও ঘোষণা কমিশনের। আগামিকাল থেকে শুরু হবে প্রশিক্ষণের কাজ। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে বাড়ি-বাড়ি এনুমেরাশেন ফর্ম দেওয়া ও জমার কাজ। ৯ ডিসেম্বর সেই ফর্মের ভিত্তিতে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। ওই দিন থেকে টানা ৮ই জানুয়ারি ২০২৬ সাল পর্যন্ত গ্রহণ করা হবে অভিযোগ, আবেদন।
  5. এই পর্বেই শুরু হয়ে যাবে বাড়ি-বাড়ি ভেরিফিকেশনের কাজ। যা চলবে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। যার ভিত্তিতে হবে ছাব্বিশের ভোট।
  6. বাংলায় ১০০ দিনের কাজ নিয়ে বড় ধাক্কা কেন্দ্রের। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল একশো দিনের প্রকল্পে বাংলার বকেয়া টাকা মেটাতেই হবে। বহাল রইল কলকাতা হাইকোর্টের রায়।
  7. ১০০ দিনের প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টের রায় আসতেই কেন্দ্রকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন বাংলা বিরোধী জমিদারদের গালে আর একটা চড়।
  8. তক্তা ঘাট ও দই ঘাটে মুখ্যমন্ত্রী৷ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ছটপুজোর।
  9. মঙ্গলেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মন্থা, দুর্যোগের আশঙ্কা বেশি বাংলার উত্তরে।
  10. শ্যামপুকুরে গৃহবধূর রহস্যমৃত্যু। দেহের পাশে পাওয়া সুইসাইড নোট নিয়ে প্রশ্ন। অবশেষে থানায় আত্মসমর্পণ স্বামীর।
  11. বালিগঞ্জের পেয়ারাবাগান বস্তিতে আচমকা আগুন লাগল। ধোঁয়ায় অসুস্থ দুই শিশু-সহ ৭জন। শুরু উদ্ধারকাজ।
  12. এসএসকেএম নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় হাসপাতালে গিয়ে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করল ফরেনসিক দল।
  13. বারাসতের হাসপাতালে আরজি করের হাসপাতালে এক চিকিৎসকের রহস্যমৃত্যু। উঠছে একাধিক প্রশ্ন।
  14. জুনপুটে ঝাউগাছে ঝুলন্ত অবস্থায় মিলল এক নাবালিকার দেহ, ধৃত তাঁর নাবালক প্রেমিক। দেহ ময়নাতদন্তে পাঠাল পুলিশ, তদন্ত শুরু।
  15. উত্তরপ্রদেশে খুন বীরভূমের বাঙালি আদিবাসী যুবক। নিন্দায় সরব তৃণমূল। খুনের কারণ নিয়ে ধোঁয়াশা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*