বলিউডে ফের দুঃসংবাদ, আত্মঘাতী তরুণ “জামতাড়া” খ্যাত অভিনেতা সচিন

Spread the love

রোজদিন ডেস্ক : বলিউডে ফের দুঃসংবাদ। মাত্র পঁচিশ বছর বয়সে আত্মঘাতী হলেন “জামতাড়া” খ্যাত অভিনেতা সচিন চন্দওয়ার। তাঁর এই অকালে চলে যাওয়ার খবরে হতবাক বলিউড। পেশায় ইঞ্জিনিয়ার সচিন পুনের আইটি পার্কে কাজ করতেন।গত সপ্তাহে বাড়িতে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিন সেখানে তিনি শেষ নিশ্বাস ফেলেন। এত অল্প বয়েসে তিনি কেন এই চরম পথ নিলেন, তা তদন্ত করছে পুলিশ। ছোট থেকেই অভিনয়ের ঝোঁক ছিল তাঁর। অবহেলা করেননি পড়াশোনারও। জামতাড়ায় তাঁর অভিনয় সবার নজর কেড়েছিল। শীঘ্রই এক মারাঠি ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করার কথা ছিল তাঁর। তার আগেই জীবনের ন্সট্যমঞ্চ থেকে চিরদিনের মত চলে গেলেন এই তরুণ, মেধাবী অভিনেতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*