পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. এবার কাটমানি, দুর্নীতি নিয়ে সাধারণ মানুষ যাতে অভিযোগ জানাতে পারেন, সেজন্য টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য মঙ্গলবার এর আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী অভিযোগ জানানোর জন্য চারটি টোল ফ্রি নম্বর জানানো হল
  2. কাটমানি নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বরটি হল- ১৫৫৩৩৪
  3. সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বরটি হল- ১৫৫৩৩৫
  4. অনৈতিকভাবে রোড ট্যাক্স কিংবা টোল আদায় নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বরটি হল-১৫৫৩৩৭
  5. অবৈধ চোলাই মদ নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বরটি হল- ১৫৫৩৩৯
  6. জাল মেডিক্যাল নথি তৈরি করে তথ্য গোপন করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ তুলে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের কাছে জানানো হলো আবেদন।
  7. সাংবাদিকদের উপর হামলা-সহ দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ মিছিল। তারই প্রতিবাদে মঙ্গলবার হাওড়া থেকে মিছিল ABVP-র।
  8. NDA-এর বৈঠকে যোগ দিলেন NCPI-এর ২০ সাংসদ। তাঁদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে।
  9. কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, ‘এই বিল সরকারের জন্য আইওয়াশ, লোকদেখানো।
  10. অতীন ঘোষকে ১৪ অগস্ট পর্যন্ত গ্রেপ্তারি থেকে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের। ১০ অগস্ট মামলার একক শুনানি।
  11. জমি বিবাদের জেরে সুপারি কিলার ভাড়া করে তৃণমূল নেতা খুনের মামলায় সাত জনকে দোষী সাব্যস্ত করল হুগলির চুঁচুড়ার আদালত। কিন্তু তৃণমূল নেতা দিলীপ রাম খুনে মূল অভিযুক্ত সেই মাদক কারবারি শকুন্তলা যাদব ওরফে সমুন্দ্রী এবং তাঁর এক ছেলে এখনও পলাতক।
  12. মোটর সাইকেল সারানোকে কেন্দ্র করে বচসা। তার জেরে গ্যারেজ মালিককে খুনের অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। মৃতের নাম তুফান ক্ষেত্রপাল (২৮)।
  13. বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করল মুর্শিদাবাদ জেলার সুতি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে সুতি থানার পুলিশ নূরপুর কাঁঠালতলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০০ বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করে। এ ঘটনায় মাইমুল হক (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
  14.  ড্রাগ কন্ট্রোল দপ্তরের আধিকারিক সেজে ওষুধের দোকানে হানা দিয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হলো দুই যুবক। এক ব্যবসায়ীর তৎপরতায় হাতেনাতে ধরা পড়েছে তারা। বাঁকুড়ার খাতড়া থানা এলাকার ঘটনা। ধৃতদের নাম বিবেক বেরা ও সন্টু মুখোপাধ্যায়।
  15. জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। জাপানের দক্ষিণে অবস্থিত কিউশু (Kyushu) দ্বীপে অনুভূত হয় জোরালো কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১ ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*